indiahood
indiahood

10,000mAh ব্যাটারির সাথে 100W চার্জার, দারুণ ফোন আনছে POCO

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: একবার চার্জ দিলেই চলবে তিন দিন! এবার 10,000mAh ব্যাটারির একটি বিরাট স্মার্টফোন (Smartphone) লঞ্চ করছে POCO। এমনকি জানলে অবাক হবেন, এই মডেলের সঙ্গে দেওয়া হচ্ছে 100W এর সুপারফাস্ট চার্জার। হ্যাঁ, ভারতের লাইনআপে এবার দুটি মডেল যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। যার মধ্যে একটি POCO X8 এবং অন্যটি হল POCO X8 Power। এমনকি ফোনগুলোর স্পেসিফিকেশনের পাশাপাশি দামও ইতিমধ্যেই সামনে এসেছে। কবে হবে লঞ্চ?

স্মার্টফোন বাজারের সংজ্ঞা বদলে দিচ্ছে POCO

কোম্পানির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী 4 সেপ্টেম্বর ভারতের বাজারে এই মডেল দুটি লঞ্চ হবে। সেক্ষেত্রে POCO X8 মডেলটির সম্ভাব্য দাম হতে পারে 28 হাজার টাকা থেকে 30 হাজার টাকার মধ্যে। অন্যদিকে POCO X8 Power মডেলটির দাম হতে পারে মোটামুটি 35 হাজার টাকার কাছাকাছি। যদিও এ বিষয়ে কোম্পানির তরফ থেকে নিশ্চিতভাবে জানানো হয়নি। তবে এই সেগমেন্টের প্রথম সিরিজ হতে চলেছে এটিই।

অনুমান করা হচ্ছে, POCO X8 ফোনটি Redmi Note 17 Pro মডেলের উপর ভিত্তি করে বাজারে লঞ্চ হবে। এতে থাকতে পারে একটি 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 120Hz। এমনকি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকবে 3500 নিটস পর্যন্ত। অন্যদিকে এই মডেলটি চলবে স্ন্যাপড্রাগনের 6S Gen 4 চিপসেটের উপর বেস করে, যা গেমিং এর পাশাপাশি অন্যান্য ভারী কাজে স্মুথ পারফরমেন্স দেবে। এছাড়া এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। আর এর আসল চমক 9000mAh ব্যাটারির সঙ্গে 67W এর সুপারফাস্ট চার্জিং সাপোর্ট। অর্থাৎ একবার চার্জ দিলে যেমন অনায়াসে 3 দিন ব্যবহার করা যাবে, তেমন চার্জ হতেও লাগবে না সময়।

আরও পড়ুন: অশ্বিনী নক্ষত্রে বিরাট উন্নতি, ভাগ্য ইউটার্ন মারবে ৫ রাশির! আজকের রাশিফল, ১ সেপ্টেম্বর

এদিকে অন্য যে ফোনটি অর্থাৎ POCO X8 Power ভারতের বাজারে লঞ্চ হতে পারে Redmi Note 17 Pro Max এর উপর ভিত্তি করেই। এই মডেলটিতে পাওয়া যাবে 10,000mAh ব্যাটারির সঙ্গে 100W এর সুপারফাস্ট চার্জার। এটি যেমন দ্রুত চার্জ হবে, তেমন দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এর পাশাপাশি এই মডেলটি স্ন্যাপড্রাগনের 6 Gen 5 চিপসেটের উপর বেস করে চলবে, যেটিও ভালো পারফরমেন্স দেবে। এদিকে এই মডেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। যদিও এটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। তাই আগামী 4 তারিখের অপেক্ষা।

Click here to Read More
Previous Article
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মিডিয়ার বিচারে অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট
Next Article
অভিষেক পত্নী রুজিরার মিডিয়া ট্রায়াল নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment