indiahood
indiahood

বাংলায় উজ্জ্বলা যোজনায় আবার ভেরিফিকেশন, বাদ পড়তে পারেন ১৪ লক্ষ মানুষ!

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: দেশের দরিদ্র পরিবারগুলির মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা ও ধোঁয়ামুক্ত রান্নার ব্যবস্থা করে দিতে ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana) শুরু করেন। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়। তারসাথে পরিবারগুলি সাধারণ ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দামের চেয়ে কিছুটা কম দামে সিলিন্ডার পান।  পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এই প্রকল্পটি ব্যাপক সাড়া পেয়েছিল। পর্যায়ক্রমে প্রায় ১ কোটি ২৪ লক্ষ উজ্জ্বলা যোজনা সংযোগ দেওয়া হয়। তবে অভিযোগ ওঠে যে, যথাযথ যাচাইকরণ ছাড়াই অনেক উজ্জ্বলা সংযোগ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কেন্দ্র বিষয়টিতে তেমন আমল দেয়নি, তবে এখন উজ্জ্বলা গ্যাস সংযোগের প্রাপকরা আসলেই যোগ্য কিনা, তা নির্ধারণ করার জন্য এখন একটি কঠোর যাচাই প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।  

উজ্জ্বলা যোজনার জন্য কড়া যাচাইকরণ প্রক্রিয়া 

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিভিন্ন নথি পরীক্ষা করে দেখা হয়েছে। ফলাফলে রাজ্যের প্রায় ১.১ কোটি সুবিধাভোগীর ক্ষেত্রে কোনো সমস্যা পাওয়া না গেলেও, অসঙ্গতি রয়েছে প্রায় ১৪ লক্ষ সুবিধাভোগীর নথিতে। এই প্রাথমিক মূল্যায়ন থেকে বোঝা যাচ্ছে যে, এই ১৪ লক্ষ সুবিধাভোগী উজ্জ্বলা যোজনার যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেনি। জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি এই সুবিধাভোগীদের নথি পুনরায় যাচাই করতে চলেছে। যদি তারা বৈধ নথি এবং প্রমাণ জমা দিতে না পারেন, তবে কেন্দ্র তাদের উজ্জ্বলা গ্যাস কানেকশন বাতিল করে দিতে পারে।

প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, দারিদ্র্যসীমার নীচে থাকা গ্রাহকদের উজ্জ্বলা গ্যাসের সংযোগ প্রদান করা হবে। এর একটি প্রধান শর্ত ছিল যে, সুবিধাভোগীকে একজন মহিলা হতে হবে এবং পরিবারের অন্য কোনো সদস্যের আগে থেকেই গ্যাস সংযোগ থাকা যাবে না। তবে সম্প্রতি রাষ্ট্রীয় তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন যে, ই-কেওয়াইসি ডেটা পর্যালোচনা করে দেখা গেছে যে, রাজ্যে প্রায় ১৪ লক্ষ সুবিধাভোগী রয়েছেন, যাদের পরিবারের অন্যান্য সদস্যের নামে একাধিক গ্যাস সংযোগ রয়েছে।

আরও পড়ুন: মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজে বিনামূল্যে পড়ার সুযোগ! SC, ST-দের জন্য বড় ঘোষণা সরকারের

তাই, ভেরিফিকেশনের মাধ্যমে সুবিধাভোগীদের রেশন কার্ড পরীক্ষা করা হবে। যদিও পরিবারের প্রত্যেক সদস্যের আলাদা রেশন কার্ড থাকে, কিন্তু পরিবারের একটি নির্দিষ্ট রেশন নম্বর থাকে। যদি সেই একটি রেশন নম্বরের সাথে একাধিক গ্যাস সংযোগ যুক্ত থাকে, তাহলে উজ্জ্বলা সংযোগটি বাতিল করা হবে বলে জানিয়েছে প্রশাসন। শোনা যাচ্ছে যে, এই বিষয়ে আলোচনা ইতিমধ্যেই একটি উন্নত পর্যায়ে পৌঁছেছে। পেট্রোলিয়াম মন্ত্রক সম্মতি জানালেই পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।  

আরও পড়ুন: ২৫০০ কোটি টাকায় দুটি নতুন রেললাইন পাচ্ছে বাংলা, আলোচনা সারল পূর্ব রেল

জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বছরে কতগুলি সিলিন্ডার দেওয়া হবে, সে বিষয়ে পেট্রোলিয়াম মন্ত্রক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল। কিছু ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, শুরু থেকেই এই টার্গেট পূরণের জন্য তাড়াহুড়ো করা হয়েছে। সঠিকভাবে নথি যাচাই না করেই সংযোগ দিয়ে দেওয়া হয়। এমনকি এরকম ঘটনাও ঘটেছে, যেখানে গ্রাহকদের আবেদন করার আগেই উজ্জ্বলা প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করার জন্য চাপ দেওয়া হয়। এখন এর পরিণতি গ্রাহকদেরই ভোগ করতে হবে।

Click here to Read More
Previous Article
নিম্নচাপ সরলেও স্বস্তি নেই, ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া
Next Article
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ‘Invalid Account Type’ দেখাচ্ছে? কী করবেন জেনে নিন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment