indiahood
indiahood

বাসে ফ্রি ভ্রমণে মহিলাদের জন্য বাধ্যতামূলক পিঙ্ক কার্ড, কীভাবে বানাবেন দেখে নিন

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসের (Free Bus Service) পরিষেবা প্রদান করা হবে। আর সেই মতো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শুভেন্দু অধিকারী চালু করে দেন এই নয়া প্রকল্প। সরকারি বাসে বিনামূল্যেই যাতায়াত করছেন মহিলারা। তবে এবার এই ফ্রি পরিষেবা উপভোগ করার জন্য লাগবে পিংক কার্ড (Pink Card)। আর আজ ১ আগস্ট থেকেই চালু হয়ে গেল এই কার্ড।

মহিলাদের জন্য চালু পিংক কার্ড পরিষেবা

কমতার রদবদল হতেই ১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য চালু হয়েছে ফ্রি বাস পরিষেবা। দূরপাল্লার হোক বা শহরতলিতে, সরকারি এসি, নন-এসি বাসে মহিলারা যাতায়াত করতে পারবেন। এর জন্য আগেই রাজ্য সরকারের তরফে পিঙ্ক কার্ড চালুর কথা ঘোষণা করা হয়েছিল। তবে এতদিন পিঙ্ক কার্ড তৈরি না হওয়ায়, সরকারি নথি তথা আধার কার্ড-ভোটার কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করছিল। কিন্তু এবার থেকে পিঙ্ক কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করা যাবে। চলুন একনজরে জেনে নেওয়া যাক অনলাইন এবং অফলাইনে কিভাবে এর জন্য আবেদন করবেন?

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে https://wb.gov.in/-এ যান। সেখানে পিঙ্ক কার্ডের জন্য থাকবে লিঙ্ক, তাতে ক্লিক করতে হবে। তারপর নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক তথ্য স্ক্যান করে সেগুলি আপলোড করে দিতে হবে। ভালোভাবে সবকিছু চেক করে সাবমিট করে নিতে হবে। সাবমিটের পর মিলবে একটি রিসিপ্ট কপি, যেটি ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিতে হবে। এরপর প্রশাসনের তরফে ভেরিফিকেশনের পর মিলবে পিঙ্ক কার্ড।

আরও পড়ুন: এবার STF-র জালে ‘জঙ্গি’ হামিমের বান্ধবী অর্পিতা, হানিট্র্যাপে অপহরণের অভিযোগ

অফলাইনে আবেদনের পদ্ধতি

অনলাইনে অনেক আবেদনকারী পিঙ্ক কার্ডের জন্য আবেদন করতে না পারলেও চিন্তা নেই, তাদের জন্য রয়েছে অফলাইন ব্যবস্থা। যদি কেউ পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন, তাহলে তাদের যেতে হবে বিডিও-র কাছে। এছাড়াও যদি কেউ পুরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকে, তাঁদের পৌরসভায় গিয়ে যাবতীয় নথি-সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ভেরিফিকেশনের পর পিঙ্ক কার্ড হাতে পাবেন আবেদনকারী।

কী কী ডকুমেন্ট লাগছে?

পিংক কার্ড এর ক্ষেত্রে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজের ছবি, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট এবং মোবাইল নম্বর।

Click here to Read More
Previous Article
রাজ্যে অস্থায়ীভাবে ৮০০ হোমগার্ড নিয়োগ, তোড়জোড় শুরু লালবাজারের
Next Article
বরানগরে বিটি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment