indiahood
indiahood

বদলে গেল আগের সব নিয়ম, ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে চালু ই-পেনশন ব্যবস্থা

1 hour ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ডিজিটাল যুগে সরকারি অফিসে কাগজ-কলমের ব্যবহার অনেকটাই কমে এসেছে। সবকিছুই এখন ডিজিটাল মাধ্যমে। তবে এবার পেনশন ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং ডিজিটাল করতে বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে কার্যকর হচ্ছে ই-পেনশন (E-Pension) ব্যবস্থা। এই মর্মে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এমনকি সমস্ত সরকারি দফতরের ক্ষেত্রে এই ই-পেনশন মডিউলের মাধ্যমেই তথ্য পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

পেনশন ব্যবস্থায় আমূল পরিবর্তন

পেনশন প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয়, সেই উদ্যোগ দীর্ঘদিন আগেই গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্ন দফতরে পেনশন সংক্রান্ত ফাইল পাঠানোর ক্ষেত্রে পুরনো নিয়ম অবলম্বন করা হত। ডিজিটাল ভাবে হত না যাচাই। তবে নতুন নির্দেশ কার্যকর হলে সবকিছুই ডিজিটাল মাধ্যমে চলে আসবে। এর ফলে ফাইল পাঠানো থেকে শুরু করে তথ্য যাচাই কিংবা পেনশন মঞ্জুরের মতো কাজ আগের থেকে আরও দ্রুত সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষকে পেনশন নিয়ে আর জটিলতা পোহাতে হবে না।

তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ই-পেনশন ব্যবস্থা কার্যকর হচ্ছে না বলে জানিয়েছে নবান্ন। সেক্ষেত্রে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পেনশন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে যেখানে আইনি জটিলতা রয়েছে, সেগুলি এই অনলাইন ব্যবস্থার বাইরে থাকবে। আগের মতোই অর্থাৎ পুরনো পদ্ধতিতে পেনশন মঞ্জুর করা হবে। তবে হ্যাঁ, গ্রাহকদের তথ্য যাতে সুরক্ষিত থাকে তার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে।

যেমনটা জানা যাচ্ছে, ই-পেনশন পোর্টালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গ্রাহকদের তথ্য জালিয়াতির কোনও ভয় থাকবে না। এমনকি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা হয়েছে বলেও খবর। এছাড়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার সময় নিজের মোবাইল নম্বর এবং ইমেইলে আসা ওটিপি ইনপুট করে তারপর লগইন করতে হবে। এর সাথে ডকুমেন্ট আপলোডের সুবিধা চালু হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের পেনশনের ক্ষেত্রে আর অপেক্ষা করার দরকার পড়বে না। দ্রুত নিষ্পত্তি হবে রিটায়ারমেন্ট ফান্ড।

Click here to Read More
Previous Article
'৪ জুনের পর অনেকেই বিজেপি সেজেছে!'
Next Article
এবার বাড়ি বসেই মিলছে বাড়ি! ফোন দিয়েই হচ্ছে আবাস যোজনার আবেদন! | Awas Yojana Scheme | West Bengal

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment