indiahood
indiahood

বক্স অফিসে বিপুল সাড়া ‘হনুমান অংশ’-র, কত আয় হল?

1 week ago

Hanuman Ansh Box Office Collection

সহেলি মিত্র, কলকাতা: ‘টক্সিক’, ‘বাটওয়ারা ১৯৪৭’, ‘আওয়ারাপান ২’ নিয়ে উত্তেজনার শেষ নেই সিনেমা প্রেমীদের। তবে অন্যদিকে চুপিসারে আরও একটি সিনেমা রয়েছে যা বক্স অফিসে সুপারহিট হয়ে গিয়েছে। মাত্র কয়েকদিনে বিপুল টাকা আয় (Hanuman Ansh Box Office Collection) করে ফেলেছে ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) নিয়ে। কোন সিনেমা প্রেক্ষাগৃহে ঝড় তুলবে সেটা আগে থেকে কেউই বলতে পারে না, এই হনুমান অংশ সিনেমাটাও ঠিক সেই কথাটাই প্রমাণ করেছে।

বিপুল আয় করল ‘হনুমান অংশ’

২০২৬ সালের ৭ই আগস্ট ‘হনুমান অংশ’ নামের সিনেমাটি বড় পর্দায় মুক্তি পায়। সিনেমাটির মুক্তির আগে কোনো প্রচার বা আলোচনা ছিল না। জানলে অবাক হবেন, সিনেমাটি প্রথম দিনে মাত্র ১০ লক্ষ টাকা আয় করে। প্রথম দুই সপ্তাহ ছবিটি পুরোপুরি ফ্লপ বলে মনে হয়েছিল। সব মিলিয়ে এটি মাত্র ১.৪৮ কোটি টাকা আয় করে। কিন্তু তারপর, হঠাৎ করেই ভাগ্য ঘুরে গেল। তৃতীয় সপ্তাহে ছবিটি দারুণ সাফল্য পায় এবং আয় করে ১০.৪০ কোটি টাকা।

এক রিপোর্ট অনুসারে, চতুর্থ সপ্তাহের শুধু শুক্রবারেই ছবিটি আয় করে ৬.২৫ কোটি টাকা যা ১.২ মিলিয়ন মার্কিন ডলার। শনিবার ছবিটি আয় করে ৯.২৫ কোটি টাকা। ফলে, ভারতে ২৩ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৭.৩৮ কোটি টাকা যা কিনা অবিশ্বাস্য। সিনেমার নির্মাতারাও হয়তো এতটা অভূতপূর্ব সাড়া মিলবে বলে আশা করেননি।

সিনেমাটি করতে মাত্র ২ কোটি টাকা খরচ হয়েছে!

জানা গিয়েছে, ‘হনুমান অংশ’ মাত্র ২ কোটি টাকায় নির্মিত হয়েছিল। ২৭.৩৮ কোটি টাকা আয় করার পর, চলচ্চিত্রটি সুপারহিট/ব্লকবাস্টার হিসেবে বিবেচিত হচ্ছে। গল্পটি নিম করোলি বাবার জীবনের উপর ভিত্তি করে নির্মিত , যিনি ১৯৭৩ সালের সেপ্টেম্বরে মারা যান। উত্তর প্রদেশের বৃন্দাবনে তাঁর একটি আশ্রমও রয়েছে। বলা হয় যে স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মতো বিশিষ্ট ব্যক্তিরা তাঁর অনুসারী এবং তাঁর শিক্ষায় অনুপ্রাণিত হয়েছেন।

আরও পড়ুনঃ ইউরেনিয়াম নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি, উজবেকিস্তান থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী এবং এতে মহারাজ জি-র ভূমিকায় অভিনয় করেছেন শোভিনব সত্য। ‘হনুমান অংশ’-এ আরও অভিনয় করেছেন বিহান শেজ, চন্দন কে. আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগী, গুলশান পান্ডে, ভগবানদাস প্যাটেল, রাজীব মিশ্র এবং আরও অনেকে। চলচ্চিত্রটির আয়ে নির্মাতারা অত্যন্ত সন্তুষ্ট। শোভিনব সত্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চলচ্চিত্রটির প্রতি দর্শকদের অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Click here to Read More
Previous Article
অলিম্পিকে শুধু অংশগ্রহণ করলেই টাকা দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Next Article
বাংলাদেশিকে পঞ্চায়েতের প্রধান করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, শোরগোল মালদায়

Related বিনোদন Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment