indiahood
indiahood

ছিলেন মোহনবাগানের ভরসা, রাস্তায় সবজি বিক্রি করে সংসার চালাচ্ছেন সেই ফুটবলার

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ময়দানে (Kolkata Football) খেলতে এসে নাম কামিয়েছেন অনেকেই (Indian Football)। তবে কজন নিজেদের সাফল্যকে মুঠোবন্দী করে রাখতে পেরেছেন? শহরের ঐতিহ্যবাহী দল  মোহনবাগানের (Mohun Bagan) জার্সিতে স্বপ্ন দেখেছিলেন ভারতীয় ফুটবলার দীপ বাগ। সবুজ মেরুনের রক্ষণভাগের একজন প্রতিশ্রুতিবান ফুটবলার ছিলেন তিনি। বাগানের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও মাঠে দাপিয়ে বেরিয়েছিলেন দীপ। সেই ফুটবলারকে পরিস্থিতির কঠিন মারপ্যাঁচের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাস্তায় বিক্রি করতে হয়েছে সবজি। সে খবর কি কেউ রাখে?

মোহনবাগানে খেলেও রাস্তায় খাবার সবজি করেছেন দীপ

ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান, ময়দানের এই দুই প্রধানে খেলা মানেই নিজের ফুটবল জীবনে একটা বড় লক্ষ্য পূরণ করা। অন্তত পরিশ্রমী ফুটবলারদের কাছে তো এই দুই দল একেবারে স্বপ্নের মতোই। আর সেই দুই দলের একটিতে অর্থাৎ মোহনবাগানের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছিলেন বাঙালি ফুটবলার দীপ বাগ। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের অনূর্ধ 19 লিগের ফাইনালেও সবুজ মেরুনের হয়ে মাঠে দাপট দেখিয়েছিলেন এই ফুটবলার।

মোহনবাগানের মতো দলের জার্সিতে খেলার পরেও রাস্তায়  সবজি বিক্রি করতে হয়েছে দীপকে। আসলে 2020 সালের লকডাউনের সময় আর পাঁচ জন সাধারণ মানুষের মতোই একপ্রকার থমকে গিয়েছিল মোহনবাগানের এই প্রাক্তন ফুটবলারের জীবন। অতিমারির কারণে খেলাধুলো সহ পরিবারের অন্যান্য কাজ বন্ধ হয়ে যাওয়ায় সংসারের নেমে এসেছিল অর্থনৈতিক সুনামি! তার মধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন দীপের বাবা। যার কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে হুগলির কোন্নগরে রাস্তার পাশে সবজি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন এই ফুটবলার।।

আরও পড়ুন: “সৌরভ নিজেকে এত সস্তা করিস না, তোর থেকে সচিন ভাল!” দাদাকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

খোঁজ নিয়ে জানা গেল, পরিবারের হাল ধরতে রাস্তার পাশে সবজির ব্যবসা শুরু করার পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য অন্যান্য কিছু কাজও নাকি করেন এই খেলোয়াড! তবে ফুটবলকে একেবারে জীবন থেকে সরিয়ে দেননি তিনি। সূত্রের খবর, মাঝেমধ্যে সময় পেলে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দীপ বাগ। তবে মোহনবাগানে খেলা এই ফুটবলার নিজের জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Click here to Read More
Previous Article
দেখুন আজকের কলকাতার রেট..
Next Article
সাপ ধরতে গিয়েই মর্মান্তিক মৃত্যু সর্পবন্ধু তপনের, শোক স্তব্ধ মেদিনীপুর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment