indiahood
indiahood

ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে ডিএ বৈঠক কবে? বড় তথ্য দিলেন মলয় মুখোপাধ্যায়

6 days ago

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় ডিএ (Dearness allowance) এবং বেতন কমিশন নিয়ে জলঘোলার শেষ নেই। কবে সকলে একদম ১০০% বকে ডিএ পাবেন, সপ্তম বেতন পে কমশন লাগু হবে? সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। এদিকে নতুন করে ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ গত আগস্ট মাসেই এই নিয়ে বিশেষ রায় দিয়েছিল শীর্ষ আদালত। সেই বিষয়ে কতটা কাজ এগোল সরকারি কর্মীদের? বৈঠক কী হল? এই নিয়ে বড় তথ্য দিলেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়।

ডিএ মামলায় প্রকাশ্যে বড় আপডেট

মলয় মুখোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকেই জানতে চাইছেন ইন্দু  মালহোত্রা কমিটির সঙ্গে ডিএ নিয়ে বৈঠকটির কোনও তারিখ পাওয়া গিয়েছে কিনা। না বৈঠকের কোনও তারিখ এখনো অবধি পাওয়া যায়নি। বৈঠকে তারিখ জানা গেলেই আমরা তা সকলকে জানিয়ে দেব।’  আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ গত আগস্টে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানায়, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন৷

আরও পড়ুনঃ লাগবে না এক টাকাও, ফ্রিতে সোলার প্যানেল দিচ্ছে সরকার! দেখুন আবেদন পদ্ধতি

এই ১০ জনের মধ্যে ৫ জন হবেন আইনজীবী, অন্যরা সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি৷ আট সপ্তাহ পরে হবে মামলার পরবর্তী শুনানি। আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়ার বিষয়টাও ইন্দু মালহোত্রার কমিটি দেখবে। এক কথায়, বকেয়া ডিএ মামলা থেকে শুরু করে গ্রান্ট ইন এইড কর্মীদের টাকা না পাওয়া নিয়ে সবকিছুই নতুন করে ইন্দু মালহোত্রার কমিটিতে তুলে ধরবেন বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ।

বড় দাবি রাজ্যের

এদিকে রাজ্য সরকারের দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে প্রায় ৭৭০০ কোটি টাকা, অর্থাৎ বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে এই তথ্য জানান।

Click here to Read More
Previous Article
তিন বাম সংগঠনের ডাকে আজ কলকাতায় ধর্মঘট!
Next Article
আরজি কর মামলায় নয়া মোড়, গ্রেফতার পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment