indiahood
indiahood

কবে, কোথায়, কখন গড়াবে ডুরান্ড কাপ ফাইনাল? ডার্বির টিকিটের দাম কত জানুন

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে শহরের দুই চির প্রতিদ্বন্দি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান (East Bengal Vs Mohun Bagan)। কারণ, আগামী 23 আগস্ট মেগা ফাইনাল কলকাতা ডার্বি (Durand Cup Final)। কাকতালীয়ভাবে, এই ঐতিহাসিক টুর্নামেন্টের শুরুটা হয়েছিল ডার্বি দিয়েই। এবার শেষটাও হতে চলেছে ইস্ট এবং মোহনের লড়াই দিয়ে। সেই মতোই, এই হাই ভোল্টেজ ডার্বির টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

কখন শুরু হবে ম্যাচ?

ডুরান্ড কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী রবিবার অর্থাৎ 23 আগস্ট বিকেল পাঁচটা থেকে শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ফাইনালের কলকাতা ডার্বি। সেই ম্যাচের জন্যই একেবারে মুখিয়ে রয়েছেন দুই দলের সমর্থকরা। ফুটবল ময়দানের দুই চিরশত্রুর লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে সেটা দেখার জন্য, টিকিট কাটতে একেবারে হুড়োহুড়ি লেগে গিয়েছে।

শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি

আজ অর্থাৎ শুক্রবার দুপুর বারোটা থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতার ডার্বির টিকিট বিক্রি। বুকমাইশো অ্যাপ এবং ওয়েবসাইট থেকেই পাওয়া যাচ্ছে টিকিট। ডুরান্ড ফাইনালে টিকিটের দাম শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে B, A এবং C2 রাইট। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের জন্য বরাদ্দ হয়েছে D, C1, C3 ব্লকের মতো টিকিটগুলি।

আরও পড়ুন: আদৌ বাংলাদেশে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া? জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট

উল্লেখ, এর আগে শেষবারের মতো 2023 সালের ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সেই আসরে অবশ্য ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে ডুরান্ড জিতে নিয়েছিল সবুজ মেরুন। কাজেই এবছর লাল হলুদের কাছে, সুযোগ রয়েছে প্রতিশোধ নেওয়ার। পুরনো হিসেব মিটিয়ে নেওয়ার সেই লড়াইয়ে কতটা এগিয়ে থাকতে পারবে মশাল সেনা, এখন সেটাই দেখার।

Click here to Read More
Previous Article
৫৬৩ কিমি নতুন লাইন থেকে ১০টি বাইপাস প্রকল্প! ১২,০০০ কোটি খরচ করবে পূর্ব রেল
Next Article
ফের ১১ দিনের ভোগান্তি, বন্ধ হল বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজ, জেনে নিন বিকল্প পথ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment