indiahood
indiahood

মাত্র ৬৯ টাকায় কলকাতায় শুরু যাত্রী সাথীর এসি শাটল বাস, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা

3 days ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নির্মিত অনলাইন ক্যাব বুকিং অ্যাপ, যাত্রী সাথী (Yatri Sathi) এবার কলকাতার রাস্তায় চালু করলো এসি শাটল বাস পরিষেবা (AC Shuttle Bus Service)। এর মাধ্যমে নিরাপদে, আরামদায়কভাবে এবং সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারবেন ব্যস্ত অফিসযাত্রীরা। এছাড়াও এই পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কলকাতায় যাত্রী সাথী চালু করল এসি শাটল বাস পরিষেবা

কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার বহু চাকুরীজীবী মানুষ প্রতিদিন কর্মসূত্রে সল্টলেক, সেক্টর ফাইভ বা নিউ টাউনে যাতায়াত করেন। তাই অফিসের সময় রাস্তায় অত্যাধিক যানজট, ভিড় এবং বেসরকারি যানবাহনে বাড়তি ভাড়ার চাপে অনেকেরই নাজেহাল দশা। তাই বহুদিন ধরেই অতিরিক্ত শাটল বাস পরিষেবা চালু করার দাবি করে আসছিলেন অফিসযাত্রীরা। তাদের জন্যেই এবার যাত্রী সাথী এই নতুন পরিষেবা শুরু করেছে।

আরও  পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

জানিয়ে রাখি, বর্তমানে এই এসি শাটল বাস পরিষেবা বালি, ব্যারাকপুর ও শ্রীরামপুর থেকে সেক্টর ফাইভ এবং সোনারপুর থেকে নিউ টাউন রুটে চলাচল করবে। সপ্তাহের কাজের দিনগুলিতে অফিসযাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই রুটগুলি স্থির করা হয়েছে। যাত্রী সাথীর তরফে জানানো হয়েছে যে, আগামী দিনে এই পরিষেবার আরও সম্প্রসারণ করা হবে। সম্ভাব্য নতুন রুট হিসেবে গড়িয়া ও বেহালাকেও এই তালিকায় যুক্ত করা হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই পরিষেবা প্রথমবার ব্যবহার করলে যাত্রীকে দিতে হবে মাত্র ৩৯ টাকা। এরপর নিয়মিত যাত্রা করলে এসি শাটল বাসের সর্বোচ্চ ভাড়া ৬৯ টাকা স্থির করা হয়েছে। তাই অ্যাপ ক্যাব বা অফিস টাইমে বাড়তি ভাড়া চাওয়া ট্যাক্সির তুলনায় এটি অনেকটাই সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। গত জুলাই মাসে যাত্রী সাথী সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে দুটি রুটে এই এসি শাটল বাস পরিষেবা চালু করেছিল। যাত্রীদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় এই পরিষেবাকে আরও সম্প্রসারিত হচ্ছে। তার সাথে রুটে আরও বাস যুক্ত করার পরিকল্পনাও করছে যাত্রী সাথী। 

আরও পড়ুন: বাঁশপাহাড়ি থেকে কলকাতার AC বাস চালু করল SBSTC, জানুন রুট ও সময়সূচি

একটি নির্দিষ্ট বা ফিক্সড ভাড়া, যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি অ্যাপের মাধ্যমে বুকিং করার সুবিধা – সবমিলিয়ে যাত্রী সাথীর এই নয়া এসি শাটল বাস পরিষেবা কলকাতা ও শহরতলীর অফিসযাত্রীদের নিত্য নৈমিত্তিক যাতায়াতের সমস্যার একটি ভালো সমাধান হয়ে উঠতে পারে। আগামী দিনে আরও রুট যুক্ত হলে এই বাস পরিষেবা শহরের গণপরিবহনে বড় ভূমিকা পালন করতে পারে। 

Click here to Read More
Previous Article
জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া
Next Article
চিনের একাধিপত্যে ধস নামাবে পুরুলিয়ার খনি! বিরল খনিজ খননে বড় পদক্ষেপ সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment