indiahood
indiahood

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে ‘Invalid Account Type’ দেখাচ্ছে? কী করবেন জেনে নিন

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পেলেও বঞ্চিত হয়েছেন অনেকেই। এমনকি এমন অনেকেই রয়েছেন, যাঁদের আবেদন আন্ডার প্রসেস দেখাচ্ছে। তবে গত মাসে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, যার মধ্যে ১০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কের সমস্যা ছিল। তবে বর্তমানে সোশ্যাল রেজিস্ট্রির পোর্টালে অনেক মহিলার স্ট্যাটাস দেখাচ্ছে “August Payment Status: Invalid Account Type (NRE/PPF/CC/Loan/FD)”। কী করবেন তাঁরা?

অন্নপূর্ণা যোজনায় নতুন স্ট্যাটাস

গত মাসের ১৯ তারিখ অন্নপূর্ণা যোজনার পোর্টাল পুনরায় খোলা হয়। সেখানে বেশিরভাগ মহিলার আবেদন অ্যাপ্রুভ দেখালেও অনেকের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে বলেই দেখায়, এমনকি কিছু মহিলার আবেদন ফার্দার এনকোয়ারি বা আন্ডার প্রসেস পর্যায় রাখা হয়। তবে যাঁদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যার জন্য “August Payment Status: Invalid Account Type” স্ট্যাটাস শো হচ্ছে, তাঁদের কী করলে সেপ্টেম্বর মাসের ৩০০০ টাকা ঢুকবে?

আরও পড়ুনঃ বাংলায় উজ্জ্বলা যোজনায় আবার ভেরিফিকেশন, বাদ পড়তে পারেন ১৪ লক্ষ মানুষ!

বলে রাখা প্রয়োজন, রাজ্য সরকার আগেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। তাই অ্যাকাউন্টের সঙ্গে বেনিফিট ট্রান্সফার যুক্ত থাকা বাধ্যতামূলক। এমনকি যাঁদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে তা যাচাই করেই আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। যাঁদের ডিবিটি নেই, তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা না পড়ার কারণেই এরকম স্ট্যাটাস দেখাচ্ছে।

আরও পড়ুন: নিম্নচাপ সরলেও স্বস্তি নেই, ২ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

তবে আপনারও যদি এই স্ট্যাটাস দেখায় তাহলে অবিলম্বে নিকটবর্তী ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করুন যে আদৌ আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি না থাকে, তাহলে অবিলম্বে নিজের আধার কার্ড এবং মোবাইল নম্বর ভেরিফাই করে ডিবিটি লিঙ্ক সক্রিয় করে নিন। এমনকি এই কাজ আপনি বাড়িতে বসে এনপিসিআই-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করতে পারবেন। ডিবিটি সম্পন্ন হলেই চলতি মাস থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণার ৩০০০ টাকা করে ঢুকবে, তা বলা যায়। তবে যাঁদের ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাঁরা নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভায় যোগাযোগ করতে পারেন।

Click here to Read More
Previous Article
বাংলায় উজ্জ্বলা যোজনায় আবার ভেরিফিকেশন, বাদ পড়তে পারেন ১৪ লক্ষ মানুষ!
Next Article
মিড ডে মিল ডাইনিং হল যেন বিলাসবহুল রেস্তরাঁ, হাওড়ার স্কুলে খুশির হাওয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment