indiahood
indiahood

১ মাসের মধ্যে অভিযোগের নিষ্পত্তি! চিহ্নিত হবে অযোগ্যরা, অন্নপূর্ণা ভাণ্ডারে আসছে নয়া সুবিধা

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা ভান্ডারের (Annapurna Bhandar) আর্থিক সহায়তা প্রদান নিয়ে কিছুদিন আগেই বড় আপডেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছিলেন যে অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লক্ষ। যার মধ্যে বাদ গিয়েছে ২৬ লক্ষ আবেদনকারীর নাম। পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। সব মিলিয়ে যখন এই প্রকল্প নিয়ে সকলের মনে একাধিক প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় নতুন আরও এক পোর্টাল চালুর ইঙ্গিত দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

খবরের শিরোনামে অন্নপূর্ণা ভাণ্ডার

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, ১ জুলাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুই ২৪ পরগনার, কলকাতা, হাওড়া ও হুগলির ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দিয়েছিলেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন তিনিও অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত একাধিক বার্তা প্রদান করেছিলেন। তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই সাধারণ মানুষের সুবিধার্থে অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল চালু করা হবে।।

কী বলছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল?

রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন যে, “অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। ৩ জুনে এই প্রকল্প চালু হওয়ার পরই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। আমাদের কাজ চলছে এখনও। পোর্টাল খোলা আছে। অনলাইন-অফলাইন অ্যাপ্লিকেশনও চলেছে। এলিজিবিলিটি অনুসারে স্বচ্ছতা বজায় রেখে কাজ চলছে। এনকোয়ারি অফিসার, ডেটা ব্যাঙ্কেও পুরোদমে কাজ চলছে। সব দিকে নজর রেখেই কাজ হবে। এবং কিছুদিনের মধ্যেই আরও একটা নতুন পোর্টাল আনা হতে চলেছে।”

আরও পড়ুন: এক বছরে ১ কোটির ক্যান্টিন বিল! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন বিতর্ক

অনুষ্ঠানে মুখ্যসচিব জানিয়েছেন, “অন্নপূর্ণা যোজনার জন্য যে নতুন পোর্টাল চালু হবে, ওই পোর্টালে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পে, উপভোক্তাদের গোটা তালিকা প্রকাশ্যেই রাখা হবে। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে তালিকায় এমন কারও নাম রয়েছে যিনি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, তা হলে সেই নিয়েও সরাসরি আপত্তি বা অভিযোগ জানাতে পারবেন। ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে ওই অভিযোগের নিষ্পত্তি করা হবে।” আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই ব্যাপক শোরগোল শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Click here to Read More
Previous Article
তৃণমূল রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য।
Next Article
মিটবে ট্রেন লেটের সমস্যা, এবার AC-তে শুয়ে শুয়ে হাওড়া থেকে দিঘা! নয়া ব্যবস্থা রেলের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment