indiahood
indiahood

১১ এপ্রিল তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ, সবদিক থেকে উন্নতি পাবে ৪ রাশি

4 months ago

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি এপ্রিল মাসে ফের গ্রহের রদবদল হতে চলেছে। আগামী ১১ এপ্রিল থেকে মীন রাশিতে তৈরি হতে চলেছে শক্তিশালী ত্রিগ্রহী যোগ (Trigrahi Yog)। মঙ্গল, বুধ এবং শনি এই তিন গ্রহের প্রভাব ১২টি রাশির উপরেই পড়বে। কিন্তু জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, বিশেষ চারটি রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এমনকি তারা সব দিক থেকে উন্নতি পাবে।

কেন এই ত্রিগ্রহী যোগ গুরুত্বপূর্ণ?

বলে দিই, এপ্রিল মাসের শুরুতে মীন রাশিতে মঙ্গল, শনি এবং সূর্যের যুথি ছিল। কিন্তু ১০ এবং ১১ এপ্রিল মধ্যরাতে বুধ গ্রহ গোচর করবে মীন রাশিতে। যার ফলে প্রথমে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। পরবর্তী সময়ে ১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে চলে গেলে ৩০ এপ্রিল পর্যন্ত ত্রিগ্রহী যোগে অবস্থান করবে মঙ্গল, বুধ এবং শনি। আর এই ১১ দিন ত্রিগ্রহী যোগের প্রভাবে বিশেষভাবে লাভবান হবে কিছু রাশির জাতক জাতিকারা। জানুন কোন কোন রাশি।

বৃষ রাশি

১১ এপ্রিল তৈরি হওয়া এই যোগ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে অর্থ লাভের পথ সুগম করবে। যারা ব্যবসা করছেন তাদের বড় কোনও ডিল ফাইনাল হতে পারে। এমনকি চাকরিজীবীদের পদোন্নতি বা প্রমোশন লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির অধিপতি স্বয়ং বুধ গ্রহ। আর বুধের সাথে মঙ্গল এবং শনির এই মিলন মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে বিরাট উন্নতি আনবে। কর্মক্ষেত্রে বড় কোনও দায়িত্ব বা উচ্চ পদ পাওয়ার যোগ রয়েছে। বেতন বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক হতে পারে। আর্থিক স্বচ্ছলতা বাড়বে।

বৃশ্চিক রাশি

এই ত্রিগ্রহী যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে। সাহসিকতার সঙ্গে নেওয়া যে কোনও সিদ্ধান্ত আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। অতীতে করা বিনিয়োগ থেকে বড় অংকের লাভ আসতে পারে। লটারি বা আকস্মিক প্রাপ্তিতে অনেকের রাতারাতি ভাগ্য বদলে যেতে পারে।

আরও পড়ুন: “আরেকটা পহেলগাঁও ব্লু প্রিন্ট রেডি…” পাকমন্ত্রী কলকাতায় হামলার হুমকি দিতেই মোদীকে তোপ মমতার

ধনু রাশি

ধনু রাশির অধিপতি স্বয়ং বৃহস্পতি। আর এই ত্রিগ্রহী যোগের প্রভাবে এই রাশির জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারে। আটকে থাকা টাকা হাতে আসবে। বকেয়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরেই বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ আসতে পারে। আর পরিবারে সুখ-সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখবে।

Click here to Read More
Previous Article
মে মাসে লটারি থেকে বিপুল আয় হবে এই ৮ রাশির! বাকিদের ভাগ্য কেমন?
Next Article
মার্চ মাসে তৈরি হবে মঙ্গলাদিত্য রাজযোগ! ভাগ্য চমকাবে ৫ রাশির

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment