indiahood
indiahood

১৬ আগস্ট এবার ‘ফুটবলপ্রেমী দিবস

1 hour ago

রাজ্যে খেলার পরিবেশ ও ভাবমূর্তি তুলে ধরতে বড় ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ। দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানান, ১৬ আগস্ট আর ‘খেলা হবে দিবস’ হিসেবে পালিত হবে না, বরং এবার থেকে এই দিনটি উদ্যাপিত হবে ‘ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে।

১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বি ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে ১৬ জন ফুটবলপ্রেমীর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। সেই ট্র্যাজিক স্মৃতিকে সম্মান জানিয়েই পূর্বে এই দিনটি স্মারক হিসেবে পালন করা হতো। পরে ২০২১ সালে রাজ্য সরকার ১৬ আগস্টকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করতে শুরু করে, যা নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক ও ক্রীড়া মহলে বিতর্ক ছিল। ক্রীড়ামন্ত্রী জানান, বদলের বাংলায় রাজ্য সরকারের পক্ষ থেকে এবার থেকে ১৬ আগস্ট দিনটিকে অত্যন্ত আড়ম্বরের সাথে ‘ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে পালন করা হবে। পাশাপাশি আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবসেও রাজ্যের বিশেষ অ্যাথলিটদের বিশেষভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Click here to Read More
Previous Article
এবার আগুন হবে মুদিখানার পণ্য! সাবান, শ্যাম্পু, পাউরুটি, স্ন্যাক্স কিনতে লাগবে ছ্যাঁকা! |
Next Article
আজকের সেরা ১০ খবর (১১ আগস্ট)

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment