indiahood
indiahood

২৫ বছর পর শেয়ারবাজারে খেল দেখাল এই স্টক, কেনার আগে দেখুন

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 25 বছর পেরিয়ে শেয়ারবাজারে (Stock Market) ক্ষমতা দেখালো ওষুধ প্রস্তুতকারক সংস্থা মোরপেন ল্যাবরেটরিজের শেয়ার (Stock News)। চলতি সপ্তাহে তৃতীয় ট্রেডিং সেশনে এই সংস্থার শেয়ারের দাম প্রায় 10 শতাংশ বেড়েছে। যা বিগত 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গত 6 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ার থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন 112 শতাংশ রিটার্ন। বলাই বাহুল্য, 2001 সালের পর দীর্ঘ 25 বছর পর এই সংস্থার শেয়ার স্টক মার্কেটে খেল দেখিয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে বিপুল অর্থ রোজগার করতে পারবেন বিনিয়োগকারীরা।

25 বছর পর শেয়ার বাজারে ধামাকা করল এই শেয়ার!

ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি 2026 দলের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করার পরই শেয়ারবাজারে চাহিদা বেড়েছে এই কোম্পানির শেয়ারের। না বললেই নয়, এই কোম্পানির শেয়ার থেকে বিগত 5 বছরে 118 শতাংশ পর্যন্ত  রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। বলাই বাহুল্য, এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা তাদের ব্যবসা থেকে বিগত বছরগুলিতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। যার ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের মোটা টাকা রিটার্ন দিয়েছে এই শেয়ার।

জানিয়ে রাখা ভাল, আজকের দিনে দাঁড়িয়ে এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার একটি শেয়ারের দাম রয়েছে 111 টাকা 79 পয়সা। তবে শেয়ার বাজারের বিশেষজ্ঞরা আশা করছেন আগামী দিনে এই সমস্যায় শেয়ার থেকে ভাল পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন বিনিয়োগকারীরা। বেশকিছু ব্রোকারেজ সংস্থা এই সংস্থার শেয়ারটিকে ইতিমধ্যেই বাই রেটিং দিয়েছে। তাদের দাবি ভবিষ্যতে এই শেয়ারের দাম দিয়ে দাঁড়াতে পারে 130 টাকা বা তারও বেশি মূল্যে।

আরও পড়ুন: টাকা ধার নেয় অন্যান্যরা, সেই সৌদি আরব এখন ঋণের জন্য হাত পাতছে! হঠাৎ কী হল?

প্রসঙ্গত, এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার শেয়ার থেকে গত তিন বছরে বিনিয়োগকারীরা আনুমানিক 167.87 শতাংশ রিটার্ন পেয়েছেন। যেখানে দু বছরে মিলেছে 115 শতাংশের বেশি রিটার্ন। তবে মজার বিষয়, বিগত ছয় মাসে এই সংস্থার শেয়ার থেকে মিলেছে 149.04 শতাংশ এবং এক মাসে পাওয়া গিয়েছে 92.02 শতাংশ রিটার্ন। ঠিক সে কারণেই এই কোম্পানির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Click here to Read More
Previous Article
আজকের সেরা ১০ খবর (২ সেপ্টেম্বর)
Next Article
পাকিস্তান ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে বিরাট কোহলির উপরেও

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment