indiahood
indiahood

২৫০০ কোটি টাকায় দুটি নতুন রেললাইন পাচ্ছে বাংলা, আলোচনা সারল পূর্ব রেল

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: বাংলা রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। বাংলায় নতুন দুটো রুটে রেল পরিষেবা চালু (Bengal New Railway Line) করার তোড়জোড় শুরু করল পূর্ব রেল। বদলে যেতে চলেছে বীরভূমের রেল ব্যবস্থা। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বীরভূমের সিউড়ি-নলা এবং সিউড়ি- প্রান্তিক থেকে নতুন রেল পরিষেবার। অবশেষে সকলের সেই ইচ্ছে পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই দুটি রেল প্রকল্প নিয়ে হাইভোল্টেজ আলোচনা সারল পূর্ব রেল বলে খবর। এই নিয়ে বড় দাবি করলেন পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

দুটি নতুন রেললাইন নিয়ে পূর্ব রেলের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

মন্ত্রী ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতি গীতিকা পাণ্ডে মহাশয়ার সঙ্গে রেলের সদর দফতরে সিউড়ি-নলা এবং সিউড়ি-প্রান্তিক নতুন রেল পরিষেবা নিয়ে সদর্থক আলোচনা হল। রেলের আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক শ্রী ধবল জৈন এবং অতিরিক্ত জেলা শাসক শ্রী শুভম আগরওয়াল।’ পিএম গতিশক্তি প্রকল্পের আওতায় বাংলার এই দীর্ঘ প্রতীক্ষিত রেল প্রকল্প সম্পন্ন হবে বলে খবর।

খরচ হবে ২৫০০ কোটি টাকা!

রাজ্যের মন্ত্রী আরও জানিয়েছেন, ‘প্রায় ২৫০০ কোটি টাকা খরচ করে দুটি লাইন পাতার কাজে প্রক্রিয়াগত সব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার টাইমলাইন ঠিক হল। পিএম গতিশক্তি প্রকল্পে দুটো প্রকল্পকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আশা, আগামীতে দুটি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়ে আমাদের সিউড়ি জংশন স্টেশন হবে।’  মনে করা হচ্ছে, এই সিউড়ি প্রান্তিক রেলপথ অল্প দূরত্বের সিউড়ি যুক্ত হয়ে যাবে প্রান্তিকের সঙ্গে ফলে শান্তিনিকেতন পৌঁছানো হবে সহজ।

আরও পড়ুনঃ ঠেলতে হবে না ভিড়, পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে স্পেশাল লোকাল দিল রেল

এই রেলপথ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে যোগাযোগের বিরাট উন্নতি ঘটাবে এর ফলে ট্যুরিজম বৃদ্ধি পাবে। এই রেল রুটের ফলে সাঁইথিয়া পৌঁছে আর অন্য ট্রেন ধরে আসতে হবে না সরাসরি সিউড়ি থেকেই ট্রেনে আসা যাবে।  এই রেলপথ নির্মাণ হলে আগামী দিনে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশাবাদী সকলে।

খুশি সাধারণ মানুষ

এদিকে রেলের এহেন সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। নিজেদের খুশি জাহির করেছেন সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, ‘গর্বের মুহূর্ত। তোমাকে ঘিরে আজ সিউড়িবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। যে শহর এতদিন অনেক কিছু থেকেই বঞ্চিত থেকেছে, সেই সিউড়ি আজ নতুন আশায়, নতুন স্বপ্নে বুক বাঁধছে। এই স্বপ্ন পূরণ হবেই, হতেই হবে।’ আরেকজন লিখেছেন, ‘সিউড়ি আর পিছিয়ে থাকবে না , জেলার ভরকেন্দ্র করার যে প্রতিশ্রুতি ছিল , সিউড়ি তার পথে এগিয়ে চলেছে , দারুণ খবর।’ অপর একজন লিখেছেন, ‘এই কাজটি সম্পন্ন করতে পারলে শুধু আমরা নয় আমাদের পরবর্তী জেনারেশন ও আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।’

Click here to Read More
Previous Article
“জোট নয়, একাই লড়বে বিজেপি!
Next Article
মহালয়ায় ইডেনে মেগা শো, থাকতে পারেন মোদী, বড় পরিকল্পনা সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment