indiahood
indiahood

৩ কোটি টাকায় তৈরি রাস্তা এক রাতে ধসে গেল ৬-৭ ফুট!

6 days ago

টানা ভারী বর্ষণে পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকায় ঘটল বিপর্যয়। বারাবনির নুনী মোড় থেকে মদনপুর যাওয়ার ব্যস্ততম প্রধান সড়কের প্রায় ৮০ থেকে ৯০ ফুট এলাকা হঠাৎ ধসে ৬-৭ ফুট নিচে নেমে তলিয়ে গিয়েছে। এর ফলে ওই গুরুত্বপূর্ণ রুটে যানবাহন এবং পথচারীদের যাতায়াত পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে এই সড়কটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এক রাতের বৃষ্টিতেই রাস্তার বড় অংশ ধসে তলিয়ে যাওয়ায় এলাকার যোগাযোগের একমাত্র পথ বন্ধ হয়ে গিয়েছে। বিকল্প রাস্তা না থাকায় জরুরি পরিষেবা, যেমন অ্যাম্বুলেন্স চলাচল, রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া এবং পুজো ও স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী ও স্থানীয়দের যাতায়াত ব্যাহত হচ্ছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে এলাকা ঘিরে রেখেছেন। অবিলম্বে রাস্তার স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন চরম দুর্ভোগে পড়া গ্রামবাসীরা।

Click here to Read More
Previous Article
'সেটিং' বিতর্ক তুলে বিস্ফোরক বিধায়ক মদন মিত্র
Next Article
উত্তম কুমারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীও

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment