indiahood
indiahood

৫০,০০০ সাফাই কর্মী পাবে বিশেষ কিট, লাগানো হবে ৭ কোটি গাছ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে (West Bengal) পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে যাঁদের অবদান সবচেয়ে বেশি, সেই সাফাই কর্মীদের প্রশংসা করার পাশাপাশি তাঁদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একই সাথে বুধবার, পাইলট প্রজেক্ট হিসেবে স্বচ্ছ কবচ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। আর এই বিশেষ কর্মসূচির অধীনে রাজ্যের অন্তত 50,000 সাফাই কর্মীর হাতে নির্দিষ্ট সুরক্ষা কিট তুলে দেওয়ার লক্ষ্য নেয় রাজ্য সরকার। শুধু তাই নয়, পরিবেশের স্বার্থে 7 কোটি গাছ লাগানোরও লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

স্বচ্ছ কবচ কর্মসূচি নিয়ে যা জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার, স্বচ্ছতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, চারপাশের রাস্তাঘাট, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের সামাজিক কর্তব্য। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান আজ গোটা বিশ্বে আলোচিত। এই ভাবনার প্রতিফলন হিসেবেই আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতা এবং বিধাননগর পুরসভার উদ্যোগে স্বচ্ছতাতে স্বাগত কর্মসূচির আয়োজন করা হয়েছিল। যার ভুয়সী প্রশংসা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নিজে।” এদিন সমাজের স্বচ্ছতা প্রত্যেকের দায়িত্ব হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী জানালেন, পরিছন্নতা বজায় রাখতে সাফাই কর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। একই সাথে আগামীতে 50,000 সাফাই কর্মীর হাতে প্রয়োজনীয় সুরক্ষা কিট তুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অবশ্যই পড়ুন: মেসিকে দুই সেরা স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

লাগানো হবে 7 কোটি গাছ

এদিন পরিবেশ রক্ষার্থে গাছের অবদান স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে চালু হওয়া মায়ের নামে একটি গাছ কর্মসূচির কথা। একই সাথে পরিবেশ বাঁচাতে রাজ্য সরকারের এক বড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, “চলতি বছর রাজ্য সরকার গোটা বাংলাজুড়ে অন্তত 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। তবে গাছ লাগানোর পর ছবি তুলেই যাতে দায়িত্ব শেষ না হয়ে যায় সেটা নিশ্চিত করতে আগামী দু’বছর গাছগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সরকারের।”

Click here to Read More
Previous Article
ট্রেন থামিয়ে সিঙাড়া কিনতে ছুটলেন লোকো পাইলট, বয়ান জারি রেলের
Next Article
৫০% বকেয়া ঘোষণা হতেই সরকারি কর্মীদের আরেক দাবি, বাঁধল নতুন জট

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment