indiahood
indiahood

৫১৯ মিনিটে খাননি একটিও গোল, বিশ্বরেকর্ড গড়লেন এই গোলরক্ষক

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) একের পর এক গোল করে নতুন নতুন রেকর্ড গড়ছেন তারকা ফুটবলারেরা। ঠিক সেই পর্বে প্রতিপক্ষ দলের গোল আটকে দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। সদ্য রাউন্ড অফ 32 তে অস্ট্রিয়ার বিরুদ্ধে 3-0 ব্যবধানে একতরফা জয় পেয়েছে স্পেন। আর এই ম্যাচেই প্রতিপক্ষের গোল আটকে দিয়ে 36 বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিয়েছেন স্প্যানিশ গোলরক্ষক সিমন। তৈরি করেছেন নতুন ইতিহাস।

সবচেয়ে বেশি গোল না খাওয়ার রেকর্ড ভেঙে দিলেন সিমন

স্পেনের গোলরক্ষক সিমন বিগত দুটি বিশ্বকাপ মিলিয়ে টানা 519 মিনিট গোল পোস্টে অপরাজিত ছিলেন। অর্থাৎ এই দীর্ঘ সময়ের মধ্যে কোনও প্রতিপক্ষ দলের প্লেয়ার তাঁকে বোকা বানিয়ে বা পরাস্ত করে গোল করতে পারেনি। ঠিক সেই সূত্র ধরেই স্পেনের এই গোলরক্ষক ভেঙে দিয়েছেন নিজ দেশের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের রেকর্ড। 2010 এবং 2014 সালে স্পেনের হয়ে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার নজির গড়েছিলেন এই গোলরক্ষক। মজার বিষয় অস্ট্রিয়ার ম্যাচে স্পেনের গোল পোষ্টে একটি ও বল বাড়াতে পারেননি প্রতিপক্ষের প্লেয়াররা। আলাদা করে আর বল আটকানোর কষ্ট করতে হয়নি।

অনেকেই হয়তো জানেন না, ইউরোপের দুটি ক্লাবের চ্যাম্পিয়ন গোলরক্ষকদের বেঞ্চে বসিয়ে রেখেছে স্পেনের ম্যানেজমেন্ট। বলে রাখি, রায়া আর্সেনালের হয়ে টানা তিনটি লিগে গোল্ডেন গ্লাভস জিতে ছিলেন তিনি। এই প্লেয়ার এর পাশাপাশি গার্সিয়া নামক বার্সেলোনায় খেলা গোলরক্ষককেও বিশ্রামে রেখেছে স্পেন। এক কথায়, তারকা প্লেয়ার থাকা সত্ত্বেও সিমনের উপর ভরসা রেখেছেন স্পেনের কোচ।

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলে আসতে পারেন মেসির দেশের এই দুর্ধর্ষ ফুটবলার

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল না খাওয়ার বিশ্বরেকর্ড তৈরি হয়েছিল 1990 সালে। আসলে এই বছর ইতালির তৎকালীন গোলরক্ষক বিশ্বকাপে একটানা 517 মিনিট গোল না খেয়ে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলেন। পাশাপাশি টানা পাঁচটি ক্লিন শিট রেখেছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন এই রেকর্ড ভাঙার সাধ্য হবে কারও। ফুটবল বিশ্বকাপে টানা 519 মিনিট গোল না খেয়ে 36 বছরের পুরনো এই রেকর্ডও ভেঙে দিলেন সিমন। সেই সূত্রেই সবচেয়ে বেশি গোল না খাওয়া গোলরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি! 

Click here to Read More
Previous Article
‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানোর অভিযোগে হাই কোর্টে গেলেন শওকত
Next Article
মেট্রোপলিটনে ভরসন্ধ্যায় চললো চরম নাটক

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment