indiahood
indiahood

৬,৬,৬,৬,৬,৬,৬,৬,৬! দশম ছক্কা মারতে গিয়ে আউট, ঝড় তুলেও দলকে জেতাতে পারলেন না রাসেল

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে ঝড় তুললেন নাইট তারকা আন্দ্রে রাসেল (Andre Russell)। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (Caribbean Premier League) চলতি সিজনের চতুর্থ ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করতে দেখা গেল কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ক্রিকেটারকে। বুধবারের ম্যাচে, বার্বাডোস ট্রাইডেন্টস বনাম জ্যামাইকা কিংসমেনের লড়াই চলাকালীন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 9টি ছক্কা মারেন আন্দ্রে। তবে দুঃখের বিষয়, দশম ছক্কা মারার আগেই তাঁর উইকেট ছিনিয়ে নেয় প্রতিপক্ষের বোলার। তাতেই শেষ পর্যন্ত পরাস্ত হয় জ্যামাইকা।

ম্যাচ হারলেও স্মরণীয় হয়ে থাকল রাসেলের লড়াই!

এদিন, কিংস্টনে অনুষ্ঠিত বার্বাডোস বনাম জ্যামাইকা ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বার্বাডোস। সেই সূত্রেই নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 206 রান তুলেছিল দলটি। আর এই রানের পাহাড় দেখেও অনেকেই ধরে নিয়েছিলেন সহজেই এই ম্যাচ পকেটে পুরে নেবেন রাসেলরা। সেই মতোই 207 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাসেলদের দল। একের পর এক উইকেট হারিয়ে একেবারে জয়ের আশা হারিয়ে ফেলেছিলেন ক্যারিবিয়ানরা।

এদিন প্রথম আট রানে 3 উইকেট হারিয়েছিল জ্যামাইকা। পরবর্তীতে অবশ্য মাঠে এসে ম্যাচের হাল ধরার চেষ্টা করেছিলেন কেসি কার্টি এবং অধিনায়ক রোভম্যান পাওয়েলরা। কিন্তু পরে তাঁদেরও আউট হতে হয়। এরপর মাঠে নামেন রাসেল। একের পর এক ছয়ে 38 বলে মোট 68 রান করেন তিনি। যদিও এদিন মাত্র 37 বলে 9টি ছক্কা মেরেছিলেন রাসেল। তবে দশম ছয় মারার আগেই তাঁকে উইকেট দিয়ে মাঠ ছাড়তে হয়।

অবশ্যই পড়ুন: ফেলতে হবে জলে, মমতার আমলের সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট

বলাই বাহুল্য, এদিন ম্যাচের একেবারে শেষ পর্বে দলকে জেতাতে তিন বলে ছয় রান প্রয়োজন ছিল রাসেলের। সেই মতোই, দশম ছয় মারতে গিয়ে একটুর জন্য আউট হতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত ক্যারিবিয়ান তারকা আউট হয়ে যাওয়ায় লড়াই করেও প্রতিপক্ষ দলের কাছে পরাজয় স্বীকার করে নিতে হল জ্যামাইকাকে। এদিন 5 রানে কিংসমেনকে পরাস্ত করেছে বার্বাডোস।