indiahood
indiahood

আদৌ বাংলাদেশে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া? জানিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আদৌ কি বাংলাদেশে খেলতে যাবে ভারতীয় দল (India Vs Bangladesh)? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট ভক্তদের মনে। এতদিন এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, ভারত বনাম বাংলাদেশের সম্ভাব্য ক্রিকেট সিরিজ নিয়ে মুখ খুলেছেন ওপার বাংলার ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) প্রধান তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম জানিয়েছেন, এই সিরিজ (Team India Bangladesh Tour) নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমাগত আলোচনা চলছে। সিরিজ আয়োজনের যথাসাধ্য চেষ্টা করছেন তাঁরা। তবে তারিখের হেরফের হতে পারে।

সত্যিই কি বাংলাদেশে খেলতে যাবে টিম ইন্ডিয়া?

বাংলাদেশের তরফে ইতিমধ্যেই ভারত বনাম বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। সেই সূচি অনুযায়ী, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে ওপার বাংলায় খেলতে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। 3 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। সেই হিসেব করতে গেলে দুই দেশের সাদা বলের সিরিজ শুরু হতে আর দু সপ্তাহ বাকি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশের বিরুদ্ধে যে সময় সিরিজ হওয়ার কথা ঠিক সেই সময়টাতেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার কথা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে অনেকে ধরেই নিয়েছিলেন ফের স্থগিত হয়ে যাবে বাংলাদেশ সিরিজ। ঠিক সেই আবহে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। ওপার বাংলা ক্রিকেট বোর্ডের প্রধান যা বললেন তাতে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন: কলম্বো টেস্টই শেষ, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে চলেছেন এই ৩ তারকা ক্রিকেটার!

তামিম ইকবালের কথায়, “ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে দুই দেশের মধ্যে ক্রমাগত আলোচনা চলছে। তারিখের এদিক-ওদিক হতে পারে। মিরপুরে যুবদলের প্রতিযোগিতা হচ্ছে। সেটা চাইলেই অন্যত্র সরিয়ে দেওয়া যেতে পারে। ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়ে গেলেই আমরা যুবদলের সূচি তৈরি করে ঘোষণা করে দেব।” বাংলাদেশ ক্রিকেটের নিয়ামক সংস্থার প্রধানের কথাতে বোঝাই যাচ্ছে, তিনিও নিশ্চিত নন আদৌ ভারত বনাম বাংলাদেশ সিরিজ হবে কিনা। ভারতীয় বোর্ডের একটি সূত্র দাবি করছে, বাংলাদেশের তরফে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বোর্ড এবং সরকারের সাথে। সে ক্ষেত্রে আগামীতে সব দিক খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত নিতে পারে টিম ইন্ডিয়া বাংলাদেশ খেলতে যাবে কিনা। তবে আপাতত যে পূর্বনির্ধারিত সূচিতে ম্যাচ হচ্ছে না তা বলাই যায়!

Click here to Read More
Previous Article
মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ১.৫ কেজি সোনা নিয়ে চম্পট ৪ বোরখাধারী!
Next Article
হাইকোর্টের মহিলা বিচারপতির চেম্বারে ঢুকে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন সুজিত বসুর আইনজীবী!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment