indiahood
indiahood

আগস্টের ২ তারিখেও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা? পাবেন কিনা জানুন

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১ আগস্ট অর্থাৎ গতকাল থেকেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে। এমনকি মাসের প্রথম দিন থেকেই সবাই ব্যাংক ব্যালেন্স চেক করতে শুরু করেছে। তবে সিংহভাগ মহিলাদের দাবি, ২ আগস্ট পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। এমনকি যাদের প্রথম বা দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা, তারাও কানাকড়ির দেখা পায়নি। তাহলে কি এদের ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডার?

১ আগস্ট যাদের টাকা না ঢুকলে কী হবে?

প্রথমেই উল্লেখ করে রাখতে হয়, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছিলেন, যারা প্রথম কিংবা দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের চিন্তার কোনও কারণ নেই। আগস্ট মাসের ৩০ তারিখের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার তথ্য যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে ১ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। তার মানে এই নয় যে, প্রত্যেকের টাকাই ১ তারিখেই ঢুকবে। হিসাব অনুযায়ী, প্রায় দেড় কোটির মতো উপভোক্তা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তাই এত সংখ্যক উপভোক্তাকে একদিনে টাকা দেওয়া সম্ভব নয়, এটা নতুন করে বলা লাগে না।

তবে সরকারি এক সূত্র অনুযায়ী খবর, যে সমস্ত মহিলারা আগে টাকা পেয়েছেন, তাদের ডেটা আবারও পর্যালোচনা করে ভেরিফাই করে দেখা হচ্ছে। যদি তথ্যে কোনও গরমিল থাকে, তাহলে তালিকা থেকে সেই সমস্ত মহিলাদেরকে বাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা তৃতীয় কিস্তির টাকা পাবেন না। কিন্তু সমস্ত তথ্য সঠিক থাকলে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকলে চিন্তার কোনও কারণ নেই। আগস্ট মাসের টাকা অবশ্যই ঢুকবে। তবে হয়তো এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহও লাগতে পারে।

আরও পড়ুন: বিজেপিতে যোগদান করছেন পার্থ চট্টোপাধ্যায়?

তবে উল্লেখ করার বিষয়, যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি যোগ্য হওয়া সত্বেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাহলে সরাসরি লিখিত অভিযোগ জানাতে পারেন স্থানীয় বিডিও অফিস কিংবা পৌরসভায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই নিশ্চিত থাকতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক সক্রিয় রয়েছে। নাহলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

Click here to Read More
Previous Article
“তৃণমূলীকরণ হয় না, হলে বিজেপি থাকবে না” বিরাট মন্তব্য শমীক ভট্টাচার্যের
Next Article
বাড়ছে ৪০টি ট্রেন, দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল রেল

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment