indiahood
indiahood

আজ কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, রইল বড় আপডেট

2 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ তারিখ। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য প্রত্যেক উপভোক্তার তথ্য ভেরিফাই করেই দেওয়া হবে ৩০০০ টাকা। এমনকি এই মাসের ৩০ তারিখ পর্যন্ত ঢুকবে টাকা। গত ১২ আগস্ট নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন। তবে আজ কারা পাবেন টাকা?

আজ থেকে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা

১২ আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছিলেন, কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবেন এবং কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ যাবেন। প্রত্যেক মহিলার তথ্য পুনরায় ভেরিফিকেশন করেই অনলাইন পোর্টালে তোলা হচ্ছে বলেই জানানো হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো অযোগ্য একজন মহিলাও এই প্রকল্পের অর্থ সহায়তা পাবে না। প্রথমত, বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট মহিলা ১০ হাজার টাকার বেশি মাসে আয় করলে চলবে না। তৃতীয়ত, পরিবারের কোনও সদস্য আয়কর প্রদান করলে চলবে না। চতুর্থত, ভোটার লিস্টে নাম থাকতে হবে। এছাড়া ঘর এবং জমি সংক্রান্ত ক্রাইটেরিয়াও তুলে ধরা হয়।

আজকের দিনে দাঁড়িয়ে অনেক মহিলার প্রশ্ন, আজ অর্থাৎ ১৭ আগস্ট থেকে তাহলে কাদের টাকা ঢুকবে? সেক্ষেত্রে জানিয়ে রাখি, গত ১ জুন থেকে এই প্রকল্পের আবেদন শুরু হয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত আবেদন করে যাচ্ছিল। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই চলে আবেদনে। যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের তথ্য শুধুমাত্র ভেরিফাই করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। আর যারা অফলাইনে আবেদন করেছিলেন, তাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করেই পোর্টালে তোলা হবে।

আরও পড়ুন: কীভাবে সুবিধাভোগীদের বাছা হচ্ছে আয়ুষ্মান ভারতের জন্য, নাম না থাকলে কী করবেন?

এবার ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যে সমস্ত মহিলা উপরোক্ত যোগ্যতাগুলি পূরণ করতে পারবে, এবং ডকুমেন্ট ঠিকঠাক থাকবে, তাদের আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। কিন্তু হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। নাহলে টাকা ঢুকতে সমস্যা হবে। এমনকি ১৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে মানে যে আজ অর্থাৎ ১৭ তারিখেই টাকা ঢুকবে এমনটা নয়, বরং ধাপে ধাপে এ মাসের মধ্যেই প্রত্যেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা। সেক্ষেত্রে মাঝে মাঝে নিজের অ্যাকাউন্ট চেক করতে ভুলবেন না।

Click here to Read More
Previous Article
তারাপীঠের হোটেলে আগুন, ঘুমন্ত অবস্থায় মৃত্যু ৬ জনের..
Next Article
বেসরকারি শিক্ষকদের ক্যাশলেস চিকিৎসা, ১০ লক্ষ পড়ুয়াকে ১২০০ করে দেবে উত্তরপ্রদেশ সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment