indiahood
indiahood

“আমাদের গোল গোনার জন্য রেফারি রাখবেন” ম্যাচের আগে মেসিকে চমকালেন ইংল্যান্ড কোচ!

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিওনেল মেসির (Lionel Messi) মতো একটা পাহাড়কে আটকানো যে একেবারেই সহজ নয় সেটা ভাল মতোই বোঝেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। মূলত সে কারণেই আগামীকালের সেমিফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনাকে সমীহ করে চলছে ইংল্যান্ড! ইংলিশদের প্রধান কোচ টুখেলও ইতিমধ্যেই এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আর্জেন্টিনাকে হারাতে হলে ইংল্যান্ড দলকে আরও ভাল ফুটবল খেলতে হবে! তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ইংল্যান্ড দলের কোচকে মেসির উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিতে দেখা গিয়েছে। সেখানে তিনি মেসিকে ইংল্যান্ডের গোল গোনার জন্য রেফারি রাখার পরামর্শ দিচ্ছেন!

মেসিকে চমকালেন ইংল্যান্ডের কোচ!

গত রবিবার, নরওয়ের ম্যাচে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে ইংল্যান্ড। প্রথমে গোল করে এগিয়ে থাকলেও নরওয়েকে পিছনে ফেলে ক্ষমতা দেখিয়েছে ইংরেজদের দল। কিন্তু তাতেও দলের ছেলেদের পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ টুখেল। যা নিয়ে ইতিমধ্যেই ইংল্যান্ড শিবিরে একটা চাপা অশান্তি বিরাজ করছে! ইতিমধ্যেই ইংলিশ তারকা বেলিংহ্যামের সাথে কোচের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এমতাবস্থায় আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড কোচের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। (ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা)

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে ইংল্যান্ড ফুটবল দলের কোচকে লিওনেল মেসির উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, “মেসি বুধবারের ম্যাচে আমাদের গোল গোনার জন্য একজন রেফারি রেখো…” এক কথায়, সেমিফাইনালের আগে মেসিকে একপ্রকার চমকালেন ইংলিশ দলের কোচ। এদিকে যদিও মেসির মতো একজন মহাতারকাকে আটকাতে পরিকল্পনা তৈরি করে চলেছে ইংল্যান্ড!

অবশ্যই পড়ুন: মেসির প্রিয় রেফারিকে আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্ব দিল FIFA, বড় খবর

প্রসঙ্গত, লিওনেল মেসিকে আটকানো যেকোনও বড় দলের পক্ষেই অগ্নিপরীক্ষা। আগামীকাল সেই পরীক্ষায় পা রাখতে হবে ইংল্যান্ডকেও। আর সেই নির্দিষ্ট পরীক্ষায় পাস করতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করে ফেলেছেন ইংল্যান্ডের কোচ। শোনা যাচ্ছে, গোলমুখী লিওকে আটকে দিতে ম্যান টু ম্যান মার্কিংয়ের বিশেষ কৌশল ব্যবহার করতে চলেছে ইংল্যান্ড।

Click here to Read More
Previous Article
সরকারি আধিকারিকদের পোস্টিং নিয়মে বড় বদল! কড়া নির্দেশিকা জারি নবান্নর
Next Article
সাতসকালে অন্ডালে ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো জলের ট্যাঙ্ক

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment