indiahood
indiahood

‘আমরাই তৃণমূল’ কমিশনের সঙ্গে বৈঠকের পর মন্তব্য ঋতব্রতর, কী কী দাবি বিরোধী দলনেতার?

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এরম একটা দিনও যে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখতে হবে কে ভেবেছিল? আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা তৃণমূল (Trinamool Congress) গড়েছিলেন বিদ্রোহী বিধায়করা। নির্বাচনে জয়ী 60 এর বেশি বিধায়কের সমর্থন নিয়ে আগেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার পর পরই নিউ টাউনের হোটেলে নতুন করে জাতীয় কর্ম সমিতি গড়ে তোলেন ঋতব্রত এবং সন্দীপন সাহারা। সেই কর্ম সমিতির সভাপতি করা হয় অরূপ রায়কে। এবার তাঁকে সামনে রেখেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করল ঋতব্রতপন্থী তৃণমূল।

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক শেষে যা জানালেন ঋতব্রত

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের প্রতীক সহ গোটা দলটাই যে চলে যেতে পারে, সেই আশঙ্কা তৈরি হয়েছিল আগেই। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে সেই আশঙ্কার তেজ। এর আগে নিউটাউনের হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে নিজেদের মতো করে জাতীয় কর্ম সমিতি গড়ে তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরা। এবার সেই নব্য তৃণমূলই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠকে বসলো।

বৃহস্পতিবার, দিল্লির সদনে ভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করার পর বাইরে বেরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি করলেন, তাঁরাই তৃণমূল। তৃণমূল বিধায়কের দাবি, “গোটা দলটাই পারিবারিক হয়ে গিয়েছিল। পার্টিটাকে চার্টার্ড ব্যুরোক্র্যাট হাইজ্যাক করে নিয়েছিল। মনে রাখতে হবে আমরাই তৃণমূল।” একই সাথে এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে জানালেন, নির্বাচন কমিশনকে দলের অতীত এবং বর্তমান অবস্থা নিয়ে সবটাই জানিয়েছেন তাঁরা।

জানা যাচ্ছে, কয়লা চুরি থেকে শুরু করে বালি চুরি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। একই সাথে তিনি এও জানিয়েছেন, দাবি নয়, সাংবিধানিকভাবে কাজ করছেন তাঁরা। যা হচ্ছে সেটাই আসল পদ্ধতি।

অবশ্যই পড়ুন: ডাক্তারদের পোস্টিং নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উল্লেখ্য, এর আগে গত 22 তারিখ বৈঠক করার পর 23 তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছিল ঋতব্রত তৃণমূল। পরবর্তীতে রাজ্যের বিরোধী দলনেতার সেই চিঠিতে সম্মতি জানায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারপরেই তড়িঘড়ি দিল্লিতে উড়ে গিয়ে আজ নির্বাচন কমিশনের বেঞ্চের সাথে বৈঠক করলেন ঋতব্রত, সন্দীপন, অরূপরা।

Click here to Read More
Previous Article
৩০০০ টাকা পাননি? কী কারণে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম রিজেক্ট হতে পারে জানুন
Next Article
প্রতীক থেকে তহবিল সবই আমাদের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment