indiahood
indiahood

আরও শক্তি বাড়ছে ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা দেশের প্লেয়ার

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার অনুষ্ঠিত হবে মর্যাদার কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (East Bengal FC) এবং মোহনবাগান। আর সেই হাইভোল্টেজ ম্যাচের আগে লাল হলুদে খুশির খবর (East Bengal Good News) । এতদিন ধরে যে জল্পনা চলছিল ফুটবল মহলে, এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ক্রোয়েশিয়ার এক দাপুটে ফুটবলার যোগ দেবেন ইস্টবেঙ্গল শিবিরে। কী নাম তাঁর?

ইস্টবেঙ্গলে আসছেন দাপুটে ফুটবলার!

ফিফা ফুটবল বিশ্বকাপের অত্যন্ত শক্তিশালী এবং নিয়মিত দল ক্রোয়েশিয়া। সেই দেশেরই ফুটবলারের উপর নজর পড়েছিল ইস্টবেঙ্গলের। শোনা গিয়েছিল, ওই ফুটবলারকে সই করিয়ে তবেই থামবে লাল হলুদ। শেষ পর্যন্ত জল সেদিকেই গড়াচ্ছে। একাধিক সূত্র মারফত খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলে সই করে ফেলবেন ক্রোয়েশিয়ার ফুটবলার তথা ডিভেন্ডার ডিয়েগো জিভুলিচ।

জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের সাথেই নাকি কথা বলে এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছিল লাল হলুদ ম্যানেজমেন্টের তরফে। সেই মতোই, এবার নাকি সমস্ত সমস্যা মিটেছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় পা রাখতে পারেন ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার। আনুষ্ঠানিকভাবে এই ফুটবলারকে সই করার কথা জানিয়ে দেবে মশাল ব্রিগেড।

আরও পড়ুন: ফাইনালের আগেই চরম ভোগান্তির শিকার মোহনবাগান

উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপে মোহনবাগানের কাছে হেরে যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেই হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া লাল হলুদ। কাজেই আগামীকাল মোহনবাগানের বিপক্ষে বদলা নেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন ইস্টবেঙ্গলের ফুটবলারেরা। এখন দেখার, সেই আসরে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে।

Click here to Read More
Previous Article
কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে ৯০ দেশের ৭০০ কোম্পানি, সাজছে তিলোত্তমা
Next Article
নিউটাউনের স্বামীজি নগরে বস্তাবন্দি আধপচা দেহ উদ্ধার!

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment