indiahood
indiahood

আয়ারল্যান্ডের মতো ভুল নয়, ইংল্যান্ডকে দুরমুশ করতে গোপন কৌশল তৈরি BCCI-র!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে লজ্জায় নাক কাটা দিয়েছে ভারতের (India)। অধিনায়ক বদলেও ভাগ্য ফেরেনি টিম ইন্ডিয়ার। সেই পরাজয়ের দুঃখ নিয়েই এবার ইংল্যান্ডের (India Vs England) বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু। তবে সেই আসরে যাতে আয়ারল্যান্ড সিরিজের মতো ভুল না হয় সেদিকেই নজর রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিশেষ করে 2027 ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে ইংলিশদের ওয়ানডে সিরিজে দুরমুশ করতে চায় টিম ইন্ডিয়া। সেই লক্ষ্যেই গোপনে বিরাট কৌশল তৈরি করে ফেলেছে BCCI!

ইংল্যান্ডকে হারাতে গোপন কৌশল BCCI-র!

আগামীকাল অর্থাৎ পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এরপর ইংল্যান্ড বাহিনীর বিরুদ্ধে একদিনের মঞ্চে নামবে ভারত। সেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী 14 জুলাই থেকে। আর তার আগেই ইংল্যান্ডকে হারাতে বিশেষ কৌশল তৈরি করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ইংল্যান্ডকে বান্ডিল করতে ভারতের দুই দাপুটে ক্রিকেটারকে ওয়ানডে সিরিজের অনেক আগেই ইংল্যান্ডে পাঠাবে BCCI।

জানা যাচ্ছে, ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল এবং উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুলকে ইংল্যান্ডে পাঠাতে পারে বোর্ড। সেটাও আবার ওয়ানডে সিরিজের দল ঘোষণার আগেই। আসলে সিরিজ শুরুর আগে এই দুই প্লেয়ার ইংল্যান্ডে গিয়ে সেখানকার পরিবেশ বোঝার চেষ্টা করবেন। শুধু তাই নয়, ইংল্যান্ডের পিচ থেকে শুরু করে অন্যান্য একাধিক বিষয়ে দলের বাকিদের তথ্য দেবেন তাঁরা!

অবশ্যই পড়ুন: পরে আর বানানো যাবে না আয়ুষ্মান ভারত কার্ড! শেষ তারিখ কবে?

প্রসঙ্গত, আসন্ন ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই মহাতারকার উপস্থিতিতেই ইংলিশদের কুপোকাত করবে টিম ইন্ডিয়া। সেই কাজটাই সহজ করতে রাহুল এবং গিলকে আগেভাগে ইংল্যান্ডে পাঠিয়ে বড় চাল খাটাতে চাইছে ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI!

Click here to Read More
Previous Article
মোদী সরকার দিচ্ছে ৮.৫ হাজার কোটি, ১ জুলাই থেকে বদলে যাচ্ছে যাচ্ছে বাংলার গ্রামে কাজের নীতি
Next Article
১৫ জুলাই অবধি চলবে মর্নিং স্কুল? জারি হল বিজ্ঞপ্তি | Bikash Bhavan Issued School Timing Notice

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment