indiahood
indiahood

আয়ের বাম্পার সুযোগ! ফ্রিতে শেয়ার দিচ্ছে এই সংস্থা

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের ( Stock Market) অস্থিরতার মধ্যেও বেশ কিছু সংস্থা বিনিয়োগকারীদের বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে মায়াঙ্ক ক্যাটল ফুড লিমিটেড। এই কোম্পানি মঙ্গলবার জানিয়েছে, বিনিয়োগকারীরা যদি তাদের একটি শেয়ার কেনেন তবে বিনিময়ে আরেকটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।

ফ্রিতে শেয়ার পাবেন সবাই?

প্রথমত বলে রাখি, আজ অর্থাৎ মঙ্গলবার এই সংস্থার শেয়ারের দাম 231.10 টাকায় ওপেন হওয়ার পর গোটা দিনে ট্রেডিং সেশন চলাকালীন 3.89 শতাংশ বেড়ে 235 টাকা 80 পয়সায় পৌঁছেছিল। বলে রাখি, বিগত 52 সপ্তাহের মধ্যে এই দাম সর্বোচ্চ। তবে যদি সংস্থাটির শেয়ারের তিন মাসের হিসেব করা যায় তবে এই শেয়ার থেকে বিনিয়োগকারীরা 58 শতাংশের বেশি রিটার্ন পেয়েছি।

2026 সালে এই সংস্থা থেকে মোট 35 শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে যদি বিগত এক বছরের হিসেব করা যায় সেক্ষেত্রে 2 শতাংশ লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। বলে রাখি, বিগত 52 সপ্তাহের মধ্যে এই শেয়ার সর্বনিম্ন 144 টাকা 25 পয়সায় ট্রেড করেছে। বলে রাখি, বিগত দুই বছরের মধ্যে এই সংস্থার শেয়ার থেকে 16 শতাংশ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।

অবশ্যই পড়ুন: উন্নত ফিচার্সের পাশাপাশি নজরকাড়া লুক, বাজেটের মধ্যেই আসছে Vivo-র নতুন ফোন

প্রসঙ্গত, মঙ্গলবার এই শেয়ারের দাম বেশ খানিকটা বৃদ্ধি পাওয়ার পর বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ বলেছেন, আগামী দিনে এই শেয়ার থেকে মোটা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারী। মূলত এমন দাবিতেই সংস্থাটির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
Click here to Read More
Previous Article
উন্নত ফিচার্সের পাশাপাশি নজরকাড়া লুক, বাজেটের মধ্যেই আসছে Vivo-র নতুন ফোন
Next Article
মেসি ঝড়ে লণ্ডভণ্ড মিশর, ১৩ মিনিটে ৩ গোল করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment