indiahood
indiahood

বাংলাদেশে ভারতের মানচিত্র ভুল দেখানোয় ওঠেন ফুঁসে, জানুন কে এই IFS পূজা কুমারী ঝাঁ

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে (Bangladesh) আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে ভারতের ভুল মানচিত্র প্রদর্শনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় বিদেশ পরিষেবার তরুণ এক কর্মকর্তা পূজা কুমারী ঝাঁ (Pooja Kumari Jha)। অনুষ্ঠানে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। সঙ্গে সঙ্গে তিনি আপত্তি জানান এবং ভারতের সরকারি অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে। অনেকেই তাঁর প্রতিক্রিয়া এবং কূটনৈতিক অবস্থানকে গুরুত্বের সঙ্গেই দেখছেন।

ঘটনাটি কী?

আসলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্টার্টেজিক স্টাডিজের উদ্যোগে আয়জিত একটি বৈদেশিক নীতি বিষয়ক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় একটি মানচিত্র প্রদর্শন করা হয়। সেই মানচিত্রে ভারতের জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয় বলেই অভিযোগ ওঠে। উক্ত সময় উপস্থিত ছিলেন ঢাকার ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝাঁ। তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে তিনি আপত্তি জানান এবং বলেন, প্রদর্শিত মানচিত্রটি সঠিক নয়। তাঁর বয়ান অনুযায়ী, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অবিচ্ছিন্ন অংশ। তাই এই ধরনের উপস্থাপনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

কিন্তু পরে অনুষ্ঠানের বক্তা ব্যাখ্যা দেন যে, প্রদর্শিত মানচিত্রটি শুধুমাত্র উপস্থাপনার সুবিধার জন্যই ব্যবহার করা হয়েছে, এবং তা কোনও আনুষ্ঠানিক সীমানা নির্দেশের জন্য নয়। যদিও সেই ব্যাখ্যার পরেও পূজা কুমারী ঝাঁ পুনরায় ভারতের অবস্থান স্পষ্ট করেন এবং জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এ নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত।

আরও পড়ুন: বারুইপুরে ইন্দ্রজিতের বাড়িতে মুখ্যমন্ত্রী, আর্থিক সহায়তার পাশাপাশি নিহতের দাদাকে চাকরি

কে এই পূজা কুমারী ঝাঁ?

বেশ কিছু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পূজা কুমারী ঝাঁ ভারতীয় বিদেশ পরিষেবার ২০২২ ব্যাচের কর্মকর্তা। একই বছর তিনি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম প্রচেষ্টাতে অল ইন্ডিয়া ৮২ তম র‍্যাঙ্ক অর্জন করেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৫ বছর। বর্তমানে তিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতীয় হাই কমিশনে সেকেন্ড সেক্রেটারী হিসেবে কর্মরত। এমনকি এক সাক্ষাৎকারে তিনি জানান যে, ছোটবেলা থেকেই আর্থিক সমস্যা এবং সামাজিক নানারকম বাধার মধ্য দিয়ে তাঁর বেড়ে ওঠা। সেই প্রতিকূলতা কাটিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছেন।

Click here to Read More
Previous Article
ইতিহাসে প্রথম, নেপালে খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া! থাকবেন বৈভবও?
Next Article
বন্ধ হল নামাজ পড়া, এন্ট্রি পাস! কলকাতা বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment