indiahood
indiahood

‘বাংলাদেশের ১৯৭১-র যুদ্ধের মতো অস্ত্রশস্ত্র রেখে পালাও’ পাক সেনাকে হুঁশিয়ারি বালুচ নেতার

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেখছে পাকিস্তান (Pakistan)! 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমস্ত অস্ত্রশস্ত্র ছেড়ে পালাতে হয়েছিল পাক সেনাকে। এবার সেই স্মৃতিই ফিরতে পারে পাকিস্তানের। ইতিমধ্যেই নিজেদের স্বাধীন ঘোষণা করে দিয়েছে, বালুচিস্তানের মানুষজন। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসও পালন করে ফেলেছে তারা। এবার সেই বালুচিস্তানের (Balochistan) বিদ্রোহী নেতা মীর ইয়ার বালুচ পাকিস্তান সেনাবাহিনীকে বহিরাগত এবং দখলদার আখ্যা দিয়ে 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতোই সমস্ত অস্ত্রশস্ত্র বালুচিস্তানে রেখে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

অর্থশাস্ত্র রেখে পালাবে পাকিস্তান সেনা?

বালুচিস্তানের জনপ্রিয় নেতা মীর ইয়ার বালুচ নিজের এক্স হ্যান্ডেলে রিপাবলিক অফ বালুচিস্তানের তরফে করা পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী বালুচিস্তানে অবৈধভাবে মোতায়েন করা হয়েছে। তাঁরা বালুচিস্তানের সাধারণ মানুষের জীবন, সম্পত্তি এবং জীবিকার জন্য হুমকি হয়ে উঠেছে। মীর ইয়ার বালুচের তরফে রিপাবলিক অফ বালুচিস্তানের যে পোস্ট শেয়ার করা হয়েছে তাতে খুব পরিষ্কার ভাবে জানানো হয়, “পাকিস্তান সেনা বালুচিস্তান ছেড়ে চলে যাক।”

এখানেই শেষ নয়, জারি করা ওই বিবৃতিতে এও বলা হয়, যত দ্রুত সম্ভব পাকিস্তানের সেনাবাহিনী সমস্ত বন্দুক সহ অন্যান্য অস্ত্রশস্ত্র বালুচিস্তানে ছেড়ে পালিয়ে যাক। মীর ইয়ার বালুচ পাকিস্তান সেনাবাহিনীর উদ্দেশ্যে একেবারে স্পষ্ট জানিয়েছেন, সেনাবাহিনীর সমস্ত ধরনের অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধবিমান, নৌজাহাজ, ট্যাঙ্ক, ভারী কামান সহ সবটাই সেনারা যেন বালুচিস্তানকে দিয়ে যায়।

 

আরও পড়ুন: ‘ভারতীয়দের আপ্যায়ন করে পাকিস্তানিদের হোটেল থেকে তাড়িয়েছে UAE!’ কান্না জুড়ল পাকিস্তান

বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতা মীর ইয়ার বালুচ একেবারে যুক্তি দিয়ে বুঝিয়েছেন, “পাকিস্তান সেনাবাহিনীর জন্য এই সমস্ত অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম বালুচিস্তানের সম্পদ ও মানুষের থেকে হওয়া আয় দিয়ে কিনেছে। তাই এসব এখানেই রেখে যেতে হবে। ঠিক যেমনভাবে 1947 সালে ব্রিটিশরা নিজেদের সমস্ত অস্ত্রশস্ত্র ভারতে ফেলে খালি হাতে চলে এসেছিল। ঠিক যেমনভাবে পাকিস্তান সেনা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমস্ত অস্ত্র ফেলে পালিয়ে এসেছিল।”

Click here to Read More
Previous Article
চিনির দাম বাড়তেই বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের, চাপ কমবে জনতার?
Next Article
৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন শুভেন্দুর!

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment