indiahood
indiahood

বাংলাদেশের বিরুদ্ধে একাই নিলেন ৬ উইকেট, নতুন ইতিহাস লিখলেন মিচেল স্টার্ক

10 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তান্ডব চালালেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। শনিবার, টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসেই ওপার বাংলার ব্যাটসম্যানদের একপ্রকার কাঁদিয়ে ছেড়েছেন স্টার্ক। একার হাতে তুলে নিয়েছেন 6টি গুরুত্বপূর্ণ উইকেট। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রবেশ করেছেন অজি তারকা। সেই তালিকায় রয়েছেন দুজন ভারতীয়ও।

6 উইকেট তুলেই বিরাট কীর্তি গড়েছেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। 133টি ম্যাচে অংশ নিয়ে 800টি উইকেট তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শেন ওয়ার্ন। 145টি ম্যাচে 708টি উইকেট তুলেছিলেন তিনি। অন্যদিকে জেমস অ্যান্ডারসন 188টি ম্যাচে অংশ নিয়ে 704টি উইকেট তুলে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। চার নম্বরে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। 132 ম্যাচে তাঁর উইকেট সংখ্যা 619। এছাড়াও তালিকার 8 নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর উইকেট সংখ্যা 106 ম্যাচে 537।

তবে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই 6 উইকেট তুলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া প্লেয়ারদের তালিকায় ঢুকে পড়েছেন স্টার্কও। তবে প্রথম দিকে নয় বরং তালিকার 10 নম্বরেই রয়েছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 107 ম্যাচে অংশ নিয়ে 441টি উইকেট ভেঙেছেন এই খেলোয়াড়। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে দিন দিন যেভাবে টেস্ট ক্রিকেটে স্টার্ক তাণ্ডব দেখাচ্ছেন তাতে লাল বনের ক্রিকেটে আধিপত্য বাড়ছে এই খেলোয়াড়ের!

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে আগুনে ফর্মে অস্ট্রেলিয়া, ৬৪ রানে বান্ডিল বাংলাদেশ

উল্লেখ্য, প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না বাংলাদেশীরা। যদিও পরে আত্মবিশ্বাস ফিরে পান ওপার বাংলার টাইগাররা। তবে দুঃখের বিষয়, প্রথম টেস্টে জিততে পারলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই 64 রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন অধিনায়ক সহ চারজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছিলেন।