indiahood
indiahood

বাংলার নদীতে ইলিশের দেখা, হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে

2 weeks ago

অনন্যা সরকার, কলকাতা: বর্ষার শুরুতে খুব আশা নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। তবে আশানুরূপ পরিমাণে ইলিশ (Ilish) জালে উঠছিল না বলে কিছুটা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন মৎস্য ব্যবসায়ী থেকে ইলিশপ্রেমী বাঙালি। তবে এবার এসেছে খুশির খবর। ভাগীরথী নদীতে এবছর ছোট মৎস্যজীবীরা পেয়েছেন ইলিশের সন্ধান। এর নিম্ন প্রবাহে হুগলি নদীর ধারা থেকে কম পরিমাণে হলেও ইলিশ মিলছে। 

সমুদ্র থেকে অনেক দূরের নদীতেও মিলছে ইলিশ 

বর্তমানে বজবজের অছিপুরের স্থানীয় মৎস্যজীবীরা গঙ্গায় জাল ফেলে ইলিশ তুলছেন। যদিও, অছিপুর সমুদ্র থেকে অনেকটাই দূরে। তাই অনুমান করা যায় সমুদ্র থেকে ভাগীরথী হয়ে এই ইলিশগুলি গঙ্গায় প্রবেশ করেছে। সমুদ্র থেকে ইলিশ বো উঠলে সেগুলি চলে আসে নদীতে। তাই এবছর নদীর টাটকা ইলিশ পড়তে চলেছে বাঙালির পাতে। প্রসঙ্গত, ইংলিশ মাছ মিষ্টি জলে ডিম পাড়ার জন্য সমুদ্র থেকে নদীর দিকে আসে। আগে হুগলি নদী ধরে ফারাক্কা পর্যন্ত ইলিশ পাওয়া যেত। তবে মাঝে তাতে ব্যাঘাত ঘটে। কিন্তু এবছর শুরু থেকেই ভাগীরথীতে ইলিশের সন্ধান পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন: ইলিশ দিয়ে বাড়িতেই বানান রাজকীয় পোলাও, রইল রান্নার পদ্ধতি

সাগর কাকদ্বীপ বা পাথরপ্রতিমার নদী মুখ থেকেও ইলিশ পাচ্ছেন মৎস্য শিকারীরা। কিন্তু নদী থেকে পাওয়া ইলিশের পরিমাণ অনেকটাই কম হয়, তাই বাজারে ঠিকমতো যোগান দেওয়া যায় না। তবে স্বাদে ভরপুর হয় নদীর ইলিশ। কিন্তু চাহিদা মেটানোর জন্য ট্রলারে আসা সমুদ্রের মাছের ওপরই নির্ভর করতে হয়। 

আরও পড়ুন: কাঁচা ইলিশ না পাকা ইলিশ! কোনটা স্বাদে ভালো? চিনবেনই বা কী করে? জেনে নিন

এই মুহূর্তে বাজারে মাছ বিক্রেতারা এক কেজি ওজনের ইলিশের জন্য ২,০০০ টাকারও বেশি দর হাঁকছেন। ফলে এটা বলাই বাহুল্য যে, এবছর ইলিশের দাম আকাশ ছোঁয়া। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছের দাম প্রতি কেজিতে ১৩০০ টাকা। তবে ছোট ৫০০ গ্রামের মাছ কিনলে খরচ কিছুটা কম হচ্ছে। যদিও, নদীতে মাছ পাওয়ায় কিছুটা দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আশার আলো দেখছেন মৎস্যজীবীরাও। 

Click here to Read More
Previous Article
সপ্তম বেতন কমিশন চালু হচ্ছে শীঘ্রই, ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
নাম না নিয়ে অভিষেককে চরম হুশিয়ারি শুভেন্দুর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment