indiahood
indiahood

বাতিল হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন? অবশেষে এল সুখবর, চেক করুন স্ট্যাটাস

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এবার সুখবর! নতুন করে অ্যাপ্রুভ হতে শুরু করল একের পর এক আবেদন (Annapurna Yojana Payment Update)! সম্প্রতি সরকারি ঘোষণার পর বহু মহিলা নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেলেও একটা বড় অংশের মহিলা সমস্ত শর্ত পূরণ করেও এই প্রকল্প থেকে কানাকড়িও পাননি। এবার তাঁদেরই আবেদন অ্যাপ্রুভ হতে শুরু করল (Annapurna Yojana Application Approved)। বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলেই ধাপে ধাপে ঢুকবে প্রকল্পের টাকা।

শীঘ্রই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা?

গত, 17 আগস্ট থেকে একে একে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। তবে বহু মহিলার অভিযোগ ছিল, তাঁদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কারও Rejected, কারও আবার For Further Verification লেখা দেখাচ্ছিল। এবার তাঁদের মধ্যেই বেশ কয়েকজন মহিলার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে বদল এসেছে। এক আবেদনকারীর বক্তব্য, তিনি 17 তারিখ নিজের স্ট্যাটাস চেক করেছিলেন। সেই সময় Rejected লেখা দেখালেও 21 তারিখ রাতের পর অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাঁর আবেদন।

অন্যদিকে, আরেক মহিলা আবেদনকারী জানিয়েছেন, তাঁর মায়ের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে For Further Verification লেখা থাকলেও সম্প্রতি ওই আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, মূলত যান্ত্রিক সমস্যার কারণে যেসব যোগ্য মহিলাদের আবেদন বাতিল বা পুনরায় ভেরিফিকেশন অবস্থায় ছিল সেগুলি ধীরে ধীরে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। যদিও সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা আসেনি।

আরও পড়ুন: বিদ্যুৎ বিলে ১০০% ভর্তুকি! রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের

প্রসঙ্গত, গত 17 আগস্ট এক ধাক্কায় 17 লাখ মহিলার নাম অন্নপূর্ণা যোজনার প্রাপকের তালিকা থেকে বাদ পড়েছে। তবে সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে, যোগ্য কোনও মহিলাই এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। শোনা যাচ্ছে, যেসব মহিলার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হচ্ছে, খুব শীঘ্রই তাঁদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা।

Click here to Read More
Previous Article
ইংল্যান্ডের কাছে হেরে WTC পয়েন্ট তালিকায় সবার নিচে পাকিস্তান, ক্ষতি হল ভারতেরও?
Next Article
কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে ৯০ দেশের ৭০০ কোম্পানি, সাজছে তিলোত্তমা

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment