indiahood
indiahood

বিকেলেই পাল্টি মারবে বাংলার আবহাওয়া, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের ভ্রূকুটি

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ পুরোপুরি সরে গিয়ে বর্তমানে উত্তরবঙ্গে অবস্থান করছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। দক্ষিণবঙ্গে এক লাফে বৃষ্টি কমে গিয়েছে, অন্যদিকে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এখন প্রশ্ন উঠছে, দক্ষিণবঙ্গ কি তবে একেবারে বৃষ্টিহীন থাকবে? ছাতা নিয়ে বেরোনোর কি দরকার আছে? চলুন জেনে নেওয়া যাক।

জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করেছে। সেইসঙ্গে বইছে ঠান্ডা হাওয়াও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রকোপ অনেকটাই কমবে। তবে এখনই রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে না, জেলায় জেলায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  যদিও শুক্রবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া নতুন করে পাল্টি খাবে। মারাত্মক বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। জেলায় জেলায় নামতে পারে ভারী বর্ষণ বলে খবর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক আগামী কয়েক ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। উত্তরবঙ্গই প্রধান উদ্বেগের বিষয় হয়ে রয়েছে, কারণ আজ থেকে আগামী কয়েকদিনে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিচ্ছিন্ন কিছু এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা, জল জমা এবং ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে তুলবে।

আরও পড়ুনঃ হিন্দু হোক বা মুসলিম, বিয়ের বয়স নিয়ে বড় রায় হাইকোর্টের

আগামী ১২ই জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোরসা, জলঢাকা এবং রায়ডাক নদীর জলস্তর বৃদ্ধির বিষয়েও সতর্ক করা হয়েছে।

Click here to Read More
Previous Article
হিন্দু হোক বা মুসলিম, বিয়ের বয়স নিয়ে বড় রায় হাইকোর্টের
Next Article
“মুখ্যমন্ত্রীর পদক্ষেপে আমি অত্যন্ত খুশি” প্রভাসের এনকাউন্টারে স্বস্তি প্রকাশ নির্যাতিতার বাবার

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment