indiahood
indiahood

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, বিকেলেই দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা! আবহাওয়ার খবর

1 hour ago

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই যেন সত্যি হল। আবহাওয়াবিদদের পূর্বাভাসকে (Weather Update) সত্যি করে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেল নিম্নচাপ। তবে এখানেই শেষ নয়, এই নিম্নচাপটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিরাট শক্তি রূপ ধারণ করতে পারে। আর এর প্রভাবেই বাংলার দিকে দিকে শুরু হবে বৃষ্টির তাণ্ডব নৃত্য। ব্যাপক দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

তৈরি নিম্নচাপ, মেঘভাঙা বৃষ্টির সম্ভাবনা

কিছু কিছু আবহাওয়া বিজ্ঞানী দাবি করছেন, আবারও একবার মেঘ ভাঙা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। বহু জায়গায় জল এখনও অবধি নামেনি, তারই মধ্যে আবার যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি নামে তাহলে সমস্যার শেষ থাকবে সেটা বলাই বাহুল্য। আজ বুধবার থেকে আগামীকালের মধ্যে কলকাতা ও শহরতলীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সবথেকে বেশি প্রভাবিত হতে পারে দক্ষিণবঙ্গ। দুর্যোগের জেরে দক্ষিণবঙ্গের একাধিক নিচু ও জলমগ্ন এলাকায় জলবন্দি পরিস্থিতি তৈরি হতে পারে।

কোন কোন জেলায় সর্কতা রয়েছে?

নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে কলকাতা, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও নদীয়া জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বিকেলের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

পূর্ব মেদিনীপুর যেহেতু রেড অ্যালার্ট জোনে রয়েছে, তাই সেখানে অতি ভারী বৃষ্টির পাশাপাশি উপকূলবর্তী অঞ্চল হিসেবে বেশ ভালোই দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। উঁচু উঁচু ঢেউ উপকূলে আছরে পড়ছে। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বললে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়।

Click here to Read More
Previous Article
“ফ্রি চিকিৎসা পেয়ে আশা করি খুশি!” রোগী মৃত্যুর ৪২ দিন পর মেসেজ আয়ুষ্মান ভারতের
Next Article
আবাস যোজনায় উপভোক্তা আসলে ভূত! পূর্ব বর্ধমানে তুমুল শোরগোল, ব্যাপার কী?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment