indiahood
indiahood

বৈভব সূর্যবংশীর দিন শেষ! এশিয়ান গেমসে নামছে মাত্র ১৩ বছরের এই খুদে

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 14 বছর বয়সেই ব্যাট হাতে গোটা দেশবাসীকে একেবারে মোহিত করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) । বর্তমানে বয়সটা 1 বছর বেশি হওয়ায় সেই বৈভব যেন এখন ব্যাট হাতে আগুনের গোলা। এত অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তান্ডব চালিয়েছেন, এমন প্লেয়ার খুঁজে পাওয়া যাবে না। তবে এবার বৈভবের সেই কীর্তি ধুলোয় মিশিয়ে দিতে চলেছেন তাঁর থেকেও কম বয়সী এক প্লেয়ার! হ্যাঁ, 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমসে (Asian Games) অংশ নিতে চলেছে এমন একজন, যাঁরা বয়স মাত্র 13 বছর।

বৈভব অতীত, মাত্র 13 বছরে এশিয়ান গেমসে নামছে এই খুদে

এবছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। দেশটির আইচিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই এশিয়ান গেমস শুরু হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে। যা চলবে আগামী 4 অক্টোবর পর্যন্ত। এ বছর এশিয়ান গেমসে অংশ নিতে চলেছেন 15 হাজার ক্রীড়াবিদ এবং কর্মকর্তা। আর সেই তালিকায় নাম রয়েছে মাত্র 13 বছর বয়সি চিনা সাঁতারু ইউ জিয়াদির। অক্টোবর মাসে তাঁর বয়স হবে 14 বছর। জানলে চমকে যাবেন, চিনের এই খুদে সাঁতারু মাত্র 13 বছর বয়সেই সাঁতারে নিজেকে প্রতিষ্ঠা করেছে।

অনেকেই হয়তো জানেন না, গত বছর এই খুদে সাঁতারু 200 মিটারের ব্যক্তিগত মেডলিতে একটি এসিও রেকর্ড গড়েছে। সেই সাঁতারুই এবার নাগোয়া এশিয়ান গেমসে চিনের শক্তিশালী দলের অংশ হতে চলেছে। এর আগে হাংঝৌতে অনুষ্ঠিত 2023 সালের এশিয়ান গেমসে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে 201টি গোল্ড মেডেল জিতেছিল চিন। এবারেও তারা এশিয়ান গেমসে দাপট দেখাতে চলেছে।

আরও পড়ুন: ২০২৭-র বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা পেল বৈভব! বাদ ইশান কিষাণ, তালিকায় আর কে?

বলাই বাহুল্য, এ বছর জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নেবে ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল। আর পুরুষদের দলের হয়ে মাঠ কাঁপাবেন বৈভব সূর্যবংশী। তাঁর দিকে নজর থাকবে সকলের। তবে 13 বছর বয়সী এই সাঁতারুও এ বছরের এশিয়ান গেমসে নজর কেড়ে নেবে ক্রীড়া ভক্তদের। অনেকেই মনে করছেন, অল্প বয়সে ক্রীড়া ক্ষেত্রে ক্ষমতা প্রদর্শনের দিক থেকে বৈভবকে পেছনে ফেলে দিতে পারে সে।

Click here to Read More
Previous Article
হঠাৎ মাথার সমস্ত চুল কাটলেন রাজন্যা হালদার! সমাজমাধ্যমে ন্যাড়া মাথার ছবি শেয়ার
Next Article
আজকের সেরা ১০ খবর (২০ আগস্ট)

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment