indiahood
indiahood

চোখ ধাঁধানো লুক, জবরদস্ত ফিচার্স! টাটাকে টক্কর দিতে দারুণ গাড়ি আনছে মারুতি সুজুকি

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। ভারতের সাব কম্প্যাক্ট এসইউভি বাজারের প্রতিযোগিতা এবার আরও জমে উঠতে চলেছে। জনপ্রিয় মারুতি ব্রেজাকে এবার নতুন রূপে আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি (Maruti Suzuki)। বেশ কিছু প্রতিবেদনের দাবি, আজ অর্থাৎ 24 জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন মারুতি ব্রেজার ফেসলিফট ভার্সন লঞ্চ করা হবে। ইতিমধ্যেই কিছু ডিলারশিপ প্রায় 11 হাজার টাকা টোকেন বিনিময়ে এই গাড়ির বুকিং শুরু হয়েছে। এমনকি এই গাড়ি সরাসরি টাটা নেক্সনকে টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে। জানুন এর ফিচার।

চারটি ভ্যারিয়েন্টে আসছে নতুন Brezza

বেশ কিছু তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি, নতুন ব্রেজা চারটি মডেলে লঞ্চ হবে। সেগুলি হল: LXI, VXI, ZXI এবং ZXI PLUS। সেক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে মাত্র 8.49 লক্ষ টাকা থেকে। আর টপ ভ্যারিয়েন্টের দাম পরতে পারে 11.80 লক্ষ টাকা পর্যন্ত। ফলে মধ্যবিত্তদের বাজেটের মধ্যে এই গাড়ি হতে পারে একেবারে দারুণ বিকল্প।

তবে নতুন এই মডেলের সবথেকে বড় পরিবর্তন হতে পারে এর ইঞ্জিন। বেশকিছু টেক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই গাড়িটিতে আগের 1.5 লিটার ন্যাচারালি আসপিরেটেড পেট্রোল এবং সিএনজি বিকল্পের পাশাপাশি প্রথমবারের মতো 1.0 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন যোগ করা হতে পারে। এমনকি জানলে অবাক হবেন, এই ইঞ্জিন সর্বোচ্চ 100 PS পাওয়ার এবং 148 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি এর সঙ্গে রয়েছে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এমনকি সঙ্গে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি দেওয়া হতে পারে। যার ফলে পারফরমেন্স নিয়ে কোনও চিন্তা করার দরকার পড়বে না।

অন্যদিকে আরাম ও প্রযুক্তির দিকেও গুরুত্ব দিয়েছে মারুতি সুজুকি। এই গাড়ির সম্ভাব্য ফিচার্সগুলির মধ্যে রয়েছে-

  • ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
  • অ্যাম্বিয়েন্ট লাইটিং
  • 10.1 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
  • ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay
  • সিঙ্গল-পেন সানরুফ
  • ওয়্যারলেস ফোন চার্জার
  • ক্রুজ কন্ট্রোল
  • কানেক্টেড কার প্রযুক্তি

আরও পড়ুন: জেনে নিন ডিমওয়ালা ইলিশ চেনার সহজ উপায়

তাছাড়া এই গাড়ির সেফটি ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে এটা পাওয়া যাবে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট, 360° ক্যামেরা ফ্রন্ট এবং রেয়ার পার্কিং সেন্সর। সব মিলিয়ে এই গাড়ি হতে পারে মধ্যবিত্তদের বাজেটের মধ্যে একেবারে ধামাকাদার বিকল্প।