indiahood
indiahood

ডাক্তারদের পোস্টিং নিয়ে বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার পরিবর্তন হতেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার প্রশাসনের নজরে এল চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসকদের ‘ট্রান্সফার’ (Doctor Transfer) এবার থেকে সময় নিয়ন্ত্রিত হবেই বলেও স্পষ্ট জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। অর্থাৎ কলকাতার বাসিন্দা চিকিৎসক যদি গোসাবায় পোস্টিং পান, তাহলে দু’বছরের মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হবে।

চিকিৎসক দিবসে IMA তে স্বাস্থ্যমন্ত্রী

গতকাল, ১ জুলাই চিকিৎসক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানে আর জি কর মেডিক্যালের ধর্ষিতা নিহত চিকিৎসকের নামে অডিটোরিয়ামের নাম রাখা হয়েছে অভয়া অডিটোরিয়াম। যার উদ্বোধন করেছিলেন অভয়ার মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএমএ বঙ্গীয় শাখার সম্পাদক ডা. শান্তনু সেন। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে বড় মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসকদের ট্রান্সফার প্রসঙ্গে নয়াবার্তা স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় চিকিৎসকদের ট্রান্সফার নিয়ে জানিয়েছেন যে, “কোচবিহার কিংবা আলিপুরদুয়ারে কোনও চিকিৎসকের পোস্টিং হলে, যদি দেখা যায় তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন তবে তাঁকে একবছর-দু’বছর, তিন বছর পরে শহরে ফিরিয়ে আনা হবে।” অর্থাৎ কলকাতার বাসিন্দা চিকিৎসক যদি গোসাবায় পোস্টিং পান, তাহলে দু’বছরের মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হবে। তবে বারাসত, ডায়মন্ডহারবারের ক্ষেত্রে তা হবে না। কারণ কলকাতার সঙ্গে বারাসত, ডায়মন্ডহারবারের চরিত্রগত কোনও ফারাক নেই। যদিও এই সিদ্ধান্ত নিতে এখনই কিছু চূড়ান্ত আলোচনা নেওয়া হয়নি। অর্থাৎ এই নীতি বাস্তবায়িত করতে সরকার সময় চাইছে।

আরও পড়ুন: ডিম কাণ্ডে ‘রাজনৈতিক শত্রু’ মহুয়ার পাশে দাঁড়ালেন বিকাশ

IMA-র আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকে প্রতিটি মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন হবে। থ্রেট কালচার পুরোপুরি নির্মূল করা হবে। উল্লেখ্য, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর থেকেই রাজ্যে একের পর এক মেডিক্যাল কলেজে সামনে আসতে থাকে থ্রেট কালচারের অভিযোগ। অন্যদিকে অভয়ার মা জানিয়েছেন, মেয়ের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন এখনও আছে আমাদের মনে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হোক ভালো করে। তা হলেই জানা যাবে আর জি করের নেপথ্যে কে।

Click here to Read More
Previous Article
‘নো ভেহিকেল জোন, চলবে শুধু ট্রাম আর সাইকেল’ কলেজ স্ট্রিট নিয়ে বড় ঘোষণা
Next Article
ফের দেশে শুরু হচ্ছে নোটবন্দী - বন্ধ হবে ১০, ২০, ৫০ ও ১০০-র পুরনো নোট?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment