indiahood
indiahood

ডেডলাইন ৩১ অক্টোবর, সপ্তম বেতন পে কমিশন নিয়ে ওয়েবসাইট খুলল নবান্ন

6 days ago

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সুখবর। বাংলার সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কারণ সরকার এখন সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল। এই বিষয়ে একটি ওয়েবসাইট খোলা হল বল জানালেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

সপ্তম বেতন পে কমিশন নিয়ে ওয়েবসাইট খুলল রাজ্য

বৃহস্পতিবার দুপুর হতে না হতেই একটি বিশেষ পোস্ট করেন মলয় মুখোপাধ্যায়। সেখানে তিনি একটি বিজ্ঞপ্তির ছবি প্রকাশ করেন। সেইসঙ্গে লেখেন, ‘রাজ্যের ৭ম বেতন কমিশন স্মারকলিপি গ্রহণনের জন্য ওয়েবসাইট খুললো। ওয়েবসাইটটি হল https://7spc.wb.gov.in। ওই মডিউলে স্মারকলিপি জমা এবং পরামর্শ গ্রহন করা হবে। এখানে রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের সকল সমিতি এবং অর্থ দপ্তরের ২২.০৭.২০২৬ তারিখের রেজুলেশন নং ২৬৫৭-এফ(পি১)-এর পরিশিষ্টে অন্তর্ভুক্ত সংস্থাগুলিকে উক্ত ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলের মাধ্যমে বেতন, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা ইত্যাদি বিষয়ে তাদের মতামত জমা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।’

আরও পড়ুনঃ দেশের সেরা ১০ রেল-ডিভিশনের তালিকায় শিয়ালদহ, নয়া পালক পূর্ব রেলের মুকুটে

তিনি আরও লেখেন, ‘কোনো একক কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারীও তার পরামর্শ জমা দিতে পারবেন। স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ হবে ৩১.১০.২০২৬। মডিউলটি ৩১.১০.২০২৬ তারিখের শেষ পর্যন্ত খোলা থাকবে। কমিশন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত স্মারকলিপি ও পরামর্শসমূহ বিবেচনা করবে। কাগজের স্মারকলিপি/হার্ডকপি/পিডিএফ/ইমেল কমিশন কর্তৃক বিবেচিত বা গ্রহণ করা হবে না। কমিশনের আদেশক্রমে, স্বাক্ষর/- সদস্য সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের সচিব।’ পুজোর মুখে সরকারের এই পদক্ষেপকে বিরাট জয় হিসেবেই দেখছেন কর্মীরা।

খুশি কর্মীরা

সরকারের সিদ্ধান্তে বেজায় খুশি হয়েছেন কয়েক লক্ষ সরকারি কর্মী। অবশেষে তাঁদের কপাল খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, ‘যে Annexure এর কথা উল্লেখ করা হয়েছে, তাতে কি Grant- in – Aid এর কর্মীগন অন্তর্ভুক্ত? কারুর ঐটা পড়া থাকলে, জানাবেন।’ অপর আরেকজন একজন লিখেছেন, ‘দিয়ে দিন যেনো এবার পেকমিশনে এআইসিপিআই কথা যেন উল্লেখ থাকে।’ এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন কার্যকর হবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই দেওয়া হবে সপ্তম পে কমিশন এর বেতন।’

Click here to Read More
Previous Article
আমবাগানে ঝুলছে দেওর, বৌদির দেহ! পরকীয়া প্রেমের করুণ পরিণতি শান্তিপুরে
Next Article
বিদ্রোহী ২০ সাংসদের স্বস্তি!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment