indiahood
indiahood

ধর্মতলায় হবে না শহীদ দিবস, ঋতব্রত ও কালীঘাট তৃণমূলকে জোর ধাক্কা কলকাতা পুলিশের

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ঋতব্রতর তৃণমূল কিংবা কালীঘাট তৃণমূল, দুই দলকে ধাক্কা দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ২১ জুলাই শহীদ দিবস (Shahid Divas) পালনের জন্য কলকাতা পুলিশকে চিঠি পাঠিয়েছিলে মমতার দল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তারা শহীদ দিবস পালন করবে, এমনটাই ছিল দাবি। কিন্তু আজ কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ভিক্টোরিয়া হাউসের সামনে কোনও জমায়েত বা জনসভা করা যাবে না। এমতাবস্থায় বিকল্প রাস্তা খুঁজতে শুরু করেছে কালীঘাট তৃণমূল।

মিলল না শহীদ দিবস পালনের অনুমতি

উল্লেখ্য, গত পরশুদিন পুলিশের অনুমতির আগেই ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতা দিয়ে মাপজোক করতে দেখা যায় কুণাল ঘোষ, দোলা সেনদের। এমনকি এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন। সরাসরি তিনি কুণাল ঘোষদের কটাক্ষ করেন। তবে তার পরপরই তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে রাস্তায় যান চলাচলে বাধা দিয়ে মাপজোক করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয় পুলিশের তরফ থেকে। আর ঠিক তার পরদিন লালবাজার স্পষ্ট জানিয়ে দিল, ভিক্টোরিয়া হাউসের সামনে করা যাবে না শহীদ দিবস।

তৃণমূলের বিধায়ক দোলা সেন জানান, “আইন এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রয়েছে। আমরা ৩৩ বছর ধরেই এখানে ২১ জুলাই পালন করে থাকি। এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। একবেলা বন্ধ থাকে ধর্মতলা। তবে এই জায়গা বাদ দিয়ে অন্য কোথায় করা যাবে তা নিয়ে দলের সঙ্গে আলোচনা করছি।” পাশাপাশি কালীঘাট তৃণমূলের তরফ থেকে শুভাশিস চক্রবর্তী জানান, “এখনও পর্যন্ত পুলিশে তরফ থেকে কোনও চিঠি আমরা পাইনি। তাই এ বিষয়ে কোনও মন্তব্য করব না।”

অন্যদিকে একই বক্তব্য ঋতব্রত শিবিরেরও। দলের তরফ থেকে মুখ্য সচেতক আখরুজ্জামান জানান, “আমরা আইন নিজেদের হাতে তুলে নেব না। তবে এ নিয়ে আলোচনা করছি দলের সঙ্গে। কিন্তু আমরা শহীদ দিবস পালন করবই। তবে তা কখনও মানুষের কোনও অসুবিধা করবে না। দরকারে পুলিশের কাছে আবারও আবেদন জানাব।”

আরও পড়ুন: দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা, চালু হল ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি, হেল্পলাইন নম্বর…

প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতা হারানোর পর থেকেই দল একেবারে ভেঙে খানখান। শহীদ দিবস পালনের অনুমতি নিয়ে এমনিতেই তৈরি হয়েছিল সংশয়। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠানো হয়, এবং সেখানে আগামী ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত অনুমতি চাওয়া হয়। জানানো হয়, তারা দীর্ঘদিন ধরেই ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করে আসছে। এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। সেই ঐতিহ্য যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্যই আগাম অনুমতি চাওয়া হয়। কিন্তু লালবাজারের তরফ থেকে সেই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ধর্মতলায় কোনও সমাবেশ করা যাবে না।

Click here to Read More
Previous Article
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার জঙ্গলমহলে শুভেন্দু!
Next Article
৬০টি প্রোপার্টির দলিল! পুষ্পা ও তাঁর স্ত্রীর বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি সিটের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment