indiahood
indiahood

ডিম থেরাপি নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: জন প্রতিনিধিদের ওপর প্রকাশ্যে ডিম থেরাপি নিয়ে এবার নড়ে চড়ে বসল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)! দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এবার রাজ্যকে (Government Of West Bengal) হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে ডিম ছোড়ার রীতি শুরু হয়েছিল সেই ঘটনা এখনও ঘটে চলেছে তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে। আর এই ঘটনা ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সেই কারণে ডিম ছোড়ার (Egg Throwing Case) একাধিক ঘটনার প্রেক্ষিতে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট।

ডিম ছোড়া নিয়ে দায়ের জনস্বার্থ মামলা

রাজ্যে জনসাধারণের তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি ও জনসমাবেশে বিরোধিতা প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে ‘ডিম থেরাপি’। মূলত বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী নেতাদের উদ্দেশে ডিম নিক্ষেপের ঘটনা বাড়তে শুরু করেছে। প্রথমে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই প্রতিবাদের সূচনা হয়েছিল।

শুধু ডিম ছোড়া হয়েছিল তা নয়, পাশাপাশি তাঁকে হেনস্থাও করে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছিল। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক তৃণমূল নেতার ওপর একই ধরনের হামলার অভিযোগ ওঠে। এরপরই ধারাবাহিক ভাবে ঘটে যাওয়া এই ঘটনাগুলিকে কেন্দ্র করেই কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।

রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে আদালত

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ মঙ্গলবার জনস্বার্থ মামলার শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানান, “সমাজিক সচেতনতা তৈরি করতে হবে। ডিম ছোড়ার এই ঘটনায় কী পদক্ষেপ নিয়েছেন? একজন-দু’জনকে গ্রেপ্তার করে কী হবে? সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” এরপরই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, “সরকার ইতিমধ্যেই মানুষকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার বার্তা দিয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ না পেলে প্রশাসনের পক্ষে পদক্ষেপ করা কঠিন।” অন্যদিকে পাল্টা সোয়াল তোলেন মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: রামনবমীতে অশান্তির মামলায় নয়া মোড়! NIA-র হাতে গ্রেপ্তার অপরুপা পোদ্দারের স্বামী

গাইডলাইন তৈরির নির্দেশ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন যে, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ব্যর্থ হয়েছে। এমনকি সংবেদনশীল এলাকাতেও রাজনৈতিক নেতাদের ওপর হামলা হচ্ছে। কয়েকজন বিজেপি জনপ্রতিনিধির মন্তব্যও এই ধরনের ঘটনার ক্ষেত্রে উৎসাহ জোগাচ্ছে। তাই আদালতের কাছে অবিলম্বে অন্তর্বর্তী নির্দেশ জারির আবেদন জানাচ্ছি।” দুই পক্ষের মন্তব্য শোনার পর এই ব্যাপারে রাজ্যকে এই ঘটনা রোধের জন্য একটা গাইডলাইন তৈরি করে তা প্রচার করার নির্দেশ দেয় হাইকোর্ট। এ ভাবে ডিম ছুড়লে ভয়ংকর আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই নিয়ে কড়া পদক্ষেপ নিতে বলা হয় রাজ্যকে। পাশাপাশি সরকার এ পর্যন্ত কী ব্যবস্থা নিয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্টও আগামী ২০ জুলাই আদালতে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।

Click here to Read More
Previous Article
রাউন্ড অফ ১৬-য় কোন দলের বিরুদ্ধে ব্রাজিলের কবে, কখন খেলা? জানুন
Next Article
কাজ হারাবেন বাংলার মিড-ডে মিল কর্মীরা? কী জানা গেল? | Mid Day Meal Workers

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment