indiahood
indiahood

দখল জমি উদ্ধার করে সাড়ে চার মাসে ১০০ কোটি আয়! রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন

5 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন রেকর্ড গড়ল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন (Sealdah Division)। দখল হওয়া জমি উচ্ছেদের অভিযান চালিয়ে শিয়ালদা বিভাগ চলতি অর্থবর্ষের প্রথম সাড়ে চার মাসে প্রায় ১০০ কোটি টাকার ভাড়া-বহির্ভূত রাজস্ব-আয়কারী চুক্তি চূড়ান্ত করেছে। এমনটাই জানিয়েছেন এক রেল কর্তা।

বিরাট রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন

শিয়ালদহ ডিভিশন ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত ১৮% জিএসটি-সহ মোট ৯৯.৫৬ কোটি টাকার ১৯০টি উপার্জনকারী চুক্তি সম্পন্ন করেছে। এর মধ্যে ১০২টি পার্কিং চুক্তির মূল্য ১১.৬০ কোটি টাকা, ২১টি বহুমুখী স্টল চুক্তির মূল্য ৮.৫৪ কোটি টাকা, ১৬টি বিজ্ঞাপন চুক্তির মূল্য ১১.৮১ কোটি টাকা এবং ১১টি ক্যাটারিং চুক্তির মূল্য ৩.৯৬ কোটি টাকা। এছাড়াও ৬৩.৬৩ কোটি টাকার আরও ৪০টি নন-ফেয়ার রেভিনিউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুনঃ এই ৩ নথি থাকলেই আবাস যোজনার সুবিধা, কবে আবেদনের শেষ দিন? জানুন

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনার নির্দেশনা ও তত্ত্বাবধানে রেল সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে রাজস্বের উৎস বাড়ানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, এই সাফল্য যাত্রী পরিষেবা, নিরাপত্তা ও ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি ভাড়া-বহির্ভূত রাজস্ব বৃদ্ধিতে রেলের অঙ্গীকারকে তুলে ধরে।

কী বলছে রেল?

রেল কর্তারা জানিয়েছেন যে, ডিআরএম-এর তত্ত্বাবধানে নিলামের মাধ্যমে অননুমোদিত পার্কিং স্থানগুলোকে নিয়মিত করা হয়েছে এবং নতুন বাণিজ্যিক কার্যক্রমের জন্য দখল হওয়া জমি পরিষ্কার করা হয়েছে। এর ফলে পার্কিং আরও নিরাপদ ও স্বচ্ছ হবে এবং স্টেশন চত্বরের ভেতরে চলাচলও সহজতর হবে। উপকৃত হবেন যাত্রীরা। সেইসঙ্গে নতুন ক্যাটারিং ও বহুমুখী স্টলগুলো যাত্রীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং খাবার ও পানীয়ের সহজলভ্যতা নিশ্চিত করাই হল রেলের লক্ষ্য।

Click here to Read More
Previous Article
প্রবীণ সিপিএম নেতা বিমান বসুর হৃদযন্ত্রে বসানো হল পেসমেকার
Next Article
আইফোনেই EMI নিয়ে ঝামেলা, পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু একই পরিবারের তিন জনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment