indiahood
indiahood

দক্ষিণবঙ্গে আবহাওয়ার অশনি সঙ্কেত! কিছুক্ষণেই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড় ও ভারী বৃষ্টি

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ চোখের পলক ফেলতে না ফেলতে আবহাওয়ার বিরাট বদল ঘটছে (Weather Update)। কখনও আকাশ কাঁপানো বৃষ্টি তো কখনও আবার বৃষ্টি নেই। বর্তমানে এরকমই আবহাওয়ার খামখেয়ালিপনার সাক্ষী থাকছে বিশেষ করে দক্ষিণবঙ্গ। রাতভর বৃষ্টির পর আজ শনিবার সকাল থেকেই নতুন করে আবহাওয়া গরম হয়ে উঠেছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি তেমন হয়নি। যদিও চিন্তা নেই, কারণ বেলা গরাতেই বিকেল থেকে সন্ধের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হবে বাংলাজুড়ে। এমনই জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে আপনিও যদি বাড়ি থেকে ছাতা না নিয়ে বেরনোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভুল করছেন।

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি

আজ আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে তোলপাড় করা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে বিশেষ করে দক্ষিণবঙ্গ। আজও জেলায় জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ব্যাপক দুর্যোগ চলবে। এদিন মূলত হাওড়া, বীরভূম, হুগলী এবং উত্তর ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে কলকাতা শহরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আজ হয়তো অনেকেই রোদ দেখে ভাবছেন বৃষ্টি হবে না। সেগুড়ে বালি। বেশিক্ষণের জন্য এই রোদ স্থায়ী হবে না। কিছুক্ষণ পরেই আবার মেঘ জমে বৃষ্টি নামতে চলেছে। ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বর্ষার আবহ বজায় রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলার আবহাওয়া এরকম কেন? মৌসম ভবন জানিয়েছে,মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক,উত্তর মধ্য উত্তর প্রদেশের ওপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র গোরক্ষপুর ও মুজাফফরপুর অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত গান্ধী ও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর ৪.৫ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটার গড় সমুদ্র পৃষ্ঠের মধ্যে অবস্থান করছে। সমুদ্র উত্তাল থাকার কারণে কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এদিকে তোলপাড় করা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে অবস্থান করায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলা যেমন কালিম্পং, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে।

Click here to Read More
Previous Article
২০ বিলিয়ন ডলারের ব্যাবসা, নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৮ চুক্তি মোদীর
Next Article
SSC কেলেঙ্কারিতে মানহানির অভিযোগে ৫ কোটির ক্ষতিপূরণ দাবি, আইনি নোটিস দিলেন সায়নী

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment