indiahood
indiahood

দমকা হাওয়া সঙ্গে তুমুল বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস। সাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপের জেরে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলাজুড়ে। দফায় দফায় চলছে দুর্যোগ। নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্তের জেরে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। সেইসঙ্গে উথালপাথাল হাওয়া বইছে। রীতিমতো কালবৈশাখী ঝড় বইছে। যদিও সেটা বলতে নারাজ আবহাওয়া দফতর। আজ বুধবারও আবহাওয়ার ক্ষেত্রে খুব একটাই হেরফের হবে না। দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে খবর। ফলে ছাতা নিয়ে তবেই বাড়ি থেকে বেরোবেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ বুধবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এদিন আবার বিশেষ সতর্ক থাকতে হবে দক্ষিণবঙ্গেরে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়।

Click here to Read More
Previous Article
রেশন কার্ড পিছু মিলবে ৭ কেজি রেশন, বড় ঘোষণা সরকারের
Next Article
এবার ‘সমুদ্র মন্থন’ করবে মোদী সরকার, তেল-গ্যাস খুঁজতে ৮০ হাজার কোটির প্রকল্প

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment