indiahood
indiahood

দু’বছর পর ফের চালু হতে পারে মৈত্রী এক্সপ্রেস, ভারতের কাছে আবেদন বাংলাদেশের

4 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ বাধা কাটিয়ে, আবারও ভারত-বাংলাদেশের মধ্যে ছুটতে পারে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)। ইতিমধ্যেই সেই মর্মে অনুরোধ এসেছে ওপার বাংলা থেকে। জানা গিয়েছে, বাংলাদেশের রেল উপদেষ্টা এবং কাউন্সিলর দপ্তরের তরফে ওপার বাংলায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাত ধরে এদেশে এসেছে অনুরোধপত্র। সেই অনুরোধপত্রে ভারতীয় রেলের (Indian Railways) কাছে পুনরায় বাংলাদেশ থেকে ভারত আবার ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা চালু করার অনুরোধ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশেষ ট্রেনটি পুনরায় চালু করার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।

সবুজ সংকেত মিললেই শুরু হবে পরিষেবা

পুনরায় ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু করার জন্য জারি হয়েছে এক বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব সূচি মেনে সপ্তাহে পাঁচ দিন ভারত এবং বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালানোর জন্য ভারতীয় রেল মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই অনুরোধ পাওয়ার পর তৎপরতার সাথে গোটা বিষয়টি নিয়ে বিবেচনা করছিল রেল।

কয়েকটি সূত্র মারফত জানা গিয়ে, ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা চালু করার যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বিশেষ ট্রেনের পরিষেবা চালু করার জন্য চূড়ান্ত অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত ব্যবস্থাপনা ও বিদেশি বিভাগ। এছাড়াও কাস্টমসের অনুমতি প্রয়োজন। আর সেটা পাওয়া গেলেই আবারও দু’দেশের যাত্রী নিয়ে চলাচল করতে পারবে মৈত্রী এক্সপ্রেস।

অবশ্যই পড়ুন: একটি নয়, ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে চলছে আমুল সহ এই ৩ সংস্থা

উল্লেখ্য, 2024 সালে কোটা সংরক্ষণ আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। আর সেই আন্দোলনের গ্রাসে পড়ে দেশত্যাগ করেন ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পরিস্থিতি কী হয়েছিল সেটা কমবেশি প্রত্যেকেরই জানা। আর ঠিক সেই অশান্তির কারণেই বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, নয়া পদক্ষেপ সরকারের
Next Article
আলিপুরদুয়ারে অন্নপূর্ণার টাকা তুলতে যাওয়া মহিলার অ্যাকাউন্টে ৭৪০ কোটি! কোথা থেকে এল?

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment