indiahood
indiahood

এবার জামাইষষ্ঠীতে পাতে পড়বে মরশুমের প্রথম টাটকা ইলিশ, ডিম ছাড়া মাছ কীভাবে চিনবেন?

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: আগামী শনিবারই (২০ জুন) জামাইষষ্ঠী। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর এই আবহেই  জামাইষষ্ঠীর অন্যতম অঙ্গ হিসাবে টাটকা ইলিশ (Ilish) মাছ বাজারে আসতে শুরু করেছে। কোন ইলিশে ডিম আছে আর কোনটায় নেই, তা দেখে বোঝবার বেশ কয়েকটি উপায় আছে। এই দুই ধরনের মাছে স্বাদের পরিবর্তন হয়। তাই জামাইয়ের পাতে দেওয়ার আগে ভালোভাবে পরখ করে নিন।

 মরশুমের প্রথম ইলিশ আসতে চলেছে বাজারে

এবছর জামাইষষ্ঠীর মেনুতে সস্তায় ভালো মানের টাটকা ইলিশ দিয়ে তৈরি জমাটি সরষে ইলিশ বা ইলিশ পাতুরি রাখা যেতেই পারে। গত কয়েক বছর ব্যান পিরিয়ডের মধ্যে পড়েছিল জামাইষষ্ঠী, ফলে দাম দিয়েও হিমঘরে রাখা ইলিশ মাছ খাওয়াতে হয়েছিল জামাইদের। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, ছোট নৌকাগুলিও বেশ বড় সাইজের ইলিশ পাচ্ছে, যেগুলি খুব তাড়াতাড়ি বাজারে পাঠানো হবে। বড় ইলিশের দাম যদিও ২,২০০ টাকার মধ্যেই থাকবে, তবে মাঝারি মাপের ইলিশগুলি সাধ্যের মধ্যেই পেতে চলেছেন ক্রেতারা। 

রাজ্যের মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে রবীন দাস জানিয়েছেন, যেহেতু গত দু’মাস ইলিশ ধরা ব্যান ছিল, তাই প্রথমবারে প্রচুর মাছ জালে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মাছগুলো নিয়ে জামাইষষ্ঠীর আগেই ট্রলারগুলো ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। ফলে এবছর মরশুমের প্রথম টাটকা ইলিশের স্বাদ আস্বাদন করতে পারবেন জামাইরা। প্রথমে ডায়মন্ড হারবার ও কাকদ্বীপের বাজারগুলিতে পাওয়া যাবে এই ইলিশ। সেখান থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। 

আরও পড়ুনঃ আধার কার্ডের ব্যবহার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

ইলিশ গুলির দাম প্রায় ৮০০ থেকে ২,০০০ টাকার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ৫০০ গ্রাম থেকে শুরু করে ২ কেজির মধ্যে বিভিন্ন রকমের সাইজের ইলিশ আসতে চলেছে বাজারে। ফলে মরশুমের প্রথম ইলিশ দিয়ে জামাইদের রসনাতৃপ্তিতে আর কোন বাধাই থাকবে না।

কিভাবে চিনবেন ডিমওয়ালা ও ডিম ছাড়া ইলিশ? 

বাজারে গিয়ে সেরা মাছটা বেছে নেওয়ার জন্য অনেক ক্রেতাই ধন্দে থাকেন। কোনটাই ডিম আছে? কোনটায় ডিম নেই? কোন ইলিশ টাটকা? আর কোনটাই বা পদ্মা থেকে আনা? – এইসব নিয়ে নানা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, অনেক সময় ঠকেও বাড়ি ফিরতে হয়। তবে জেনে রাখুন, ডিম ছাড়া ইলিশের স্বাদ ডিমওয়ালা ইলিশের থেকে বেশি হয়। তাই কেনার সময় ডিম ছাড়া ইলিশ কেনাই ভালো। ডিম ছাড়া মাছ চিনে নেওয়া একটি সহজ পদ্ধতি রয়েছে। আগে পরীক্ষা করে নিতে হবে ইলিশের পেট। ডিম ছাড়া মাছের পেটটা আলগা বা ঢিলে হয়ে থাকে, যা ইঙ্গিত করে মাছের পেটে কোনও ডিম নেই। ডিম ছাড়া মাছের গায়ের রং উজ্জ্বল হয়, যা থেকে বোঝা যায় মাছটি সদ্য ধরা হয়েছে। এছাড়াও ডিমহীন ইলিশের চোখ চকচকে হয় ও নাক গোলাকার হয়। যদি মাছটির পেট টিপলে পায়ুপথের ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসে, তাহলে বুঝতে হবে  মাছটির পেটে কোনও ডিম নেই।  

Click here to Read More
Previous Article
‘ব্যান’ শেষে সমুদ্রে পাড়ি দিঘার মৎস্যজীবীদের, টাটকা ইলিশের আশায় দিন গুণছে বাঙালি
Next Article
জুলাই থেকেই ২২% DA ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার? ভাইরাল বিজ্ঞপ্তি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment