indiahood
indiahood

এইসব কর্মীদের ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। সরকার এবার রাজ্যের বন উন্নয়ন নিগমের কর্মীদের মহার্ঘ ভাতা একধাক্কায় না ৩ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল (DA Hike)। একইসঙ্গে বোনাস থেকে শুরু করে দৈনিক মজুরি বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করার মতো একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আবার এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নজর এখন বছরের দ্বিতীয়ার্ধের ডিএ বৃদ্ধির ঘোষণার দিকে।

৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি

আসলে এই ঘোষণা করা হয়েছে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে। এদিন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে হিমাচল প্রদেশ স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। আর এই বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৫ এর ১ এপ্রিল থেকে কার্যকর হবে। যার ফলে সংশ্লিষ্ট কর্মচারীরা বকেয়া সহ বাড়তি আর্থিক সুবিধা পাবেন।

এমনকি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যাদের মাসিক বেতন ২১ হাজার টাকা পর্যন্ত, সেই সমস্ত খাতের ১৭৫ জন কর্মীকে বোনাস দেওয়া হবে। আর শ্রমিকদের জন্যও ঘোষণা করা হয়েছে অতিরিক্ত ভাতা। জানা গিয়েছে, আগে দৈনিক ন্যূনতম মজুরি ছিল ৪২৫ টাকা। এবার তা বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে। এই নতুন হার ১ এপ্রিল ২০২৬ থেকেই কার্যকর হয়েছে।

আরও পড়ুন: ‘Application Rejected’ মানেই বাতিল নয়! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় বার্তা

এমনকি রাজ্য সরকার আরও জানিয়েছে, গত চার বছরে প্রতি বছর অন্তত ২৪০ দিন কাজ সম্পন্ন করা দিহাড়ি শ্রমিক কিংবা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিষেবা নিয়মিত বা স্থায়ী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের এই ঘোষণার পর এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নজর রয়েছে জুলাই মাস থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার দিকে। যেহেতু প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে কেন্দ্র সরকার বছরের দ্বিতীয় ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এমনিতেই চলতি বছরের এপ্রিল মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ২ শতাংশ ডিএ বাড়িয়েছিল। আগে ছিল ৫৮ শতাংশ, এবং এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশ। এখন দেখার পরবর্তী ডিএ কতটা হয়।

Click here to Read More
Previous Article
নানা অ্যাকাউন্টে ৫০ লাখের লেনদেন, অন্যের সম্পত্তি আটকে রাখা! দেবরাজ কাণ্ডে নতুন তথ্য
Next Article
অন্নপূর্ণার ৩০০০ ঢুকতেই, মুসলিম মহল্লায় শোনা গেল — বন্দে মাতরম! | Annapurna Yojana Bring Happiness

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment