indiahood
indiahood

‘এক দেশ, এক আইন, এক মুখ্যমন্ত্রী’: রাজ্যে শীঘ্রই চালু ইউসিসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

1 hour ago

জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের উন্নয়ন পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট জানান, রাজ্যে খুব শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হবে। পাশাপাশি, জোরপূর্বক ধর্মান্তর রুখতে কঠোর আইন প্রণয়ন এবং জমি কেনাবেচার ক্ষেত্রে নয়া আইনি বিধিনিষেধ জারি করার কথা ঘোষণা করেন তিনি।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজের গতি বাড়াতে চলতি অর্থবর্ষে ১,৬১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ১,৬০০ কোটি টাকা সরাসরি উন্নয়নমূলক কাজে খরচ করা হবে। বিগত জমানায় জঙ্গলমহলকে অবহেলা করা হয়েছিল দাবি করে তিনি আগামী তিন মাসের বিশেষ মাস্টারপ্ল্যানের রূপরেখা পেশ করেন। এছাড়াও, বেআইনি ধর্মান্তর ও বিদেশী আর্থিক সাহায্যে চলা মৌলবাদী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিডিওদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Click here to Read More
Previous Article
মাত্র ৫ বছরে ১০০ কোটির সম্পত্তির মালিক! ধৃত তৃণমূল নেতা দেবরাজের তথ্য এবার ইডির হাতে
Next Article
রাজ্যের প্রকৃত গৃহহীনরা কবে পাবেন পশ্চিমবঙ্গ আবাসের টাকা? দেখে নিন নিজেই

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment