indiahood
indiahood

এক ফ্রেমে খুশ মেজাজে মোদি-পুতিন-জিনপিং, এর মাঝেই কান্ড ঘটালেন পাক প্রধানমন্ত্রী

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের হাসির পাত্র হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (Shehbaz Sharif)। সেটাও আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ( Vladimir Putin) পেছন পেছন ছুটতে গিয়ে! হ্যাঁ, বর্তমানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র সামিট চলছে। সেই সম্মেলনে যোগ দিয়েছেন ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা। আর সেখানে পৌঁছেই অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করার পাশাপাশি রাশিয়া এবং চিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর সাথে হাতে হাত রেখে গল্প করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। আর সেখানেই পুতিনের পেছনে ছুটতে গিয়ে হাসির খোরাক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পুতিনের পেছন পেছন ছুটলেন পাক প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এসসিও সামিটের একটি ভিডিওতে দেখা গিয়েছে, একসাথে কথা বলতে বলতে এগিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট জিনপিং। সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এগিয়ে এসে তাঁর সাথে করমর্দন করলেন চিনের প্রেসিডেন্ট। পুতিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। এরপর তিনজনকে একসাথে কিছুক্ষণ গল্প করতেও দেখা গেল।

ওই ভিডিওটিতে আরও দেখা যায়, মোদি, পুতিন এবং জিনপিং একসাথে কথা বলতে বলতে কিছুদূর এগিয়ে গেলে সেখানেই তিন রাষ্ট্রপ্রধানকে ঘিরে ধরেন বাকিরা। আলোচনা চলছে এমন সময় পেছন থেকে নীরবে চলে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেববাজ। এই দৃশ্য নজর কেড়েছে নেট নাগরিকদের। তবে এখানেই শেষ হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড!

 

আরও পড়ুন: ১০০ বছরের পুরনো হিন্দু মন্দির ভাঙল পাকিস্তান, তৈরি হবে মাদ্রাসা

ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, এসসিও সামিটে পৌঁছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদি, জিনপিং, পুতিন সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। এমন সময় হঠাৎ এসে রাশিয়ার প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী। কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী মোদিকে দেখা গেল জিনপিং এর সাথে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছেন। পুতিন সহ বাকিরাও হেঁটে সামনের দিকে এগোচ্ছে এমন সময় পেছন থেকে ছুটে একেবারে নিজে থেকেই পুতিনের গায়ে স্পর্শ করে তাঁর সাথে আলাপ জমালেন শরীফ। এই দৃশ্য দেখে না হেসে থাকতে পারছেন না নেট নাগরিকরা।

Click here to Read More
Previous Article
বাতিল ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ কর্মসূচি! মামলা প্রত্যাহার করায় বড় সিদ্ধান্ত ককরোচদের
Next Article
ধর্মতলায় মমতার 'বাংলাদেশের খুনি' মন্তব্য নিয়ে কেন জনস্বার্থ মামলা?

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment