indiahood
indiahood

একাধিক ঘূর্ণাবর্তের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

4 weeks ago

সহেলি মিত্র, কলকাতাঃ দফায় দফায় ভারী বৃষ্টিপাতের তাণ্ডব চলছে সমগ্র বাংলাজুড়ে। আজ রবিবারও জেলায় জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today) রয়েছে। জারি করা হয়েছে হলুদ, কমলা সতর্কতা। একের পর এক ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে ব্যাপক দুর্যোগ চলছে বাংলায়। এখনও অবধি অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এদিকে পরিস্থিতি এখনও অবধি ঠিক হয়নি। এরই মাঝে আজ রবিবার ছুটির দিনে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনিও কি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে আছেন? তাহলে ছাতা এবং রেইনকোট সঙ্গে রাখতে ভুলবেন না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আপাতত ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। বুলেটিন অনুযায়ী, আজ রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব।

বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, বস্তি ও মুজাফ্ফরপুরের ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে মণিপুরের দিকে বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী ঊর্ধ্ব ঘূর্ণাবর্ত যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে উত্তর বিহার থেকে উত্তর বাংলাদেশের সংলগ্ন এলাকার ওপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম বিহারের সংলগ্ন এলাকার ওপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে রবিবার ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলা অর্থাৎ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা দার্জিলিং, কালিম্পঙ,জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গে কথা বললে, এদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম,পূর্ব ও পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

Click here to Read More
Previous Article
ওয়াকফের পর এবার হিসাব করা হবে সমস্ত চার্চের সম্পত্তি! | Audit Of Church And Missionary Land
Next Article
শুরু হল এগরা থেকে কলকাতার SBSTC বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment