indiahood
indiahood

একজনকে খুন করে আরেকজন আত্মঘাতী, মামী-ভাগ্নের পরকীয়ার করুণ পরিণতি

1 month ago

অনন্যা সরকার, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। মামীর সঙ্গে ভাগ্নে জড়িয়েছিলেন বিবাহবহির্ভূত সম্পর্কে (Extramarital Affair)। দুই পরিবারে বিষয়টা জানাজানি হতে অশান্তির সৃষ্টি হয়। প্রেমিক-প্রেমিকা দুজনে বাড়ি থেকে পালিয়ে ভাড়াবাড়িতে একসাথে থাকা শুরু করেন। এর কিছুদিন পরেই হঠাৎ সেই ভাড়াবাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভাগ্নের মৃতদেহ। আর মামীর দেহ মেলে রেললাইনে। অভিযোগ উঠেছে, ভাগ্নেকে খুন করে আত্মঘাতী হয়েছেন মামী। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

মামী ও ভাগ্নের অবৈধ প্রেমের মর্মান্তিক পরিণতি 

রিপোর্ট অনুযায়ী, শনিবার (৪ জুলাই) বসিরহাটের ময়লাখোলার কাছে একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এক যুবকের মৃতদেহ। মৃতের নাম দেবাশিস মণ্ডল (৩২)। একই সময়ে রেললাইন থেকে এক বিবাহিত মহিলারও দেহ উদ্ধার হয়। জানা যায় তিনি ওই যুবকের মামী রুনু মণ্ডল (৩৩)। 

ওই দুজনের পরিবার সূত্রে জানা গেছে, বনগাঁয় রুনুর বিয়ে হয় প্রায় ১৪ বছর আগে। দেবাশিসের সাথে তার আগে থেকেই পরিচয় ছিল, তবে বাপের বাড়ি যাওয়া-আসার সময় ঘনিষ্ঠতা বাড়ে। শোনা যাচ্ছে, এই ঘনিষ্ঠতা প্রেম পর্যন্ত গড়ায় এবং তারা পালিয়ে এসে বসিরহাটে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু করেন। মৃত দেবাশিস মণ্ডলের মাসি জানিয়েছেন, তার বোনপোর সাথে ভাইয়ের বউয়ের বিবাহবহির্ভূত সর্ম্পক তৈরি হয়েছিল। জানাজানি হলে পরিবারে অশান্তি শুরু হয়। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দুজনেই নারাজ ছিল। আর এখন এই পরিণতি। 

আরও পড়ুনঃ কেনেনি ফোন, ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে টাকা ফেরতের নির্দেশ রাজ্য সরকারের

মৃতের পরিবারের দাবি, কিছুদিন ধরেই সম্পর্ক নিয়ে দেবাশিস মানসিক অশান্তিতে ভুগছিলেন। সম্প্রতি বাবাকে ফোন করে বাড়িতে ফেরার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ময়লাখোলার কাছে যে বাড়িতে দু’জন ভাড়া থাকতেন, সে বাড়ির দরজা ভেঙে দেবাশিসের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে, বসিরহাট স্টেশনের কাছে অনন্তপুর এলাকার রেললাইন থেকে রুনুর মৃতদেহ উদ্ধার হয়েছে। রুনুর পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। কিন্তু দেবাশিসের পরিবার অভিযোগ করছে, রুনুই তাকে প্রথমে খুন করে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই দুই মৃত্যুর সময় ও পরিস্থিতি জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Click here to Read More
Previous Article
চন্দ্রিমার পদত্যাগে বাড়ল বিপদ? নিজেদের আসল তৃণমূল প্রমাণে চাপ পড়তে পারে কালীঘাট
Next Article
বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment